Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Gavaskar On 2027 World Cup: কারণ ২০২৭ বিশ্বকাপে দেশের জার্সিতে খেলতে নেমে ট্রফি জেতার স্বপ্ন দেখেন হিটম্য়ান। গাওস্করও তাঁর পছন্দের তালিকায় রোহিতকে রেখেছেন।

মুম্বই: ২০২৭ বিশ্বকাপের(ODI World Cup 2027) জন্য নিজের পছন্দের ভারতীয় স্কোয়াড বেছে নিলেন সুনীল গাওস্কর(Sunil Gavaskar)। তিনি তাঁর স্কোয়াডে প্রত্যাশামতই রেখেছেন রোহিত শর্মাকে(Rohit Sharma)। তাঁকে ওপেনিংয়ে দেখা যাবে, এটা ধরেই দল সাজিয়েছেন লিটল মাস্টার। রোহিত বাকি দুটো ফর্ম্য়াট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। একমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই তিনি খেলেন। কারণ ২০২৭ বিশ্বকাপে দেশের জার্সিতে খেলতে নেমে ট্রফি জেতার স্বপ্ন দেখেন হিটম্য়ান। গাওস্করও তাঁর পছন্দের তালিকায় রোহিতকে রেখেছেন।
ভারতীয় দলে ওপেনিং জুটি হিসেবে রোহিতের সঙ্গে থাকবেন ক্যাপ্টেন শুভমন গিল। গাওস্করও সেভাবেই রেখেছেন ব্যাটিং পর্যায়ক্রম। তিন নম্বর পজিশনে বিরাট কোহলির জায়গা বাঁধা। তিনি যতদিন খেলবেন এই পজিশনেই খেলবেন, কারণ কিং কোহলি নিজের কেরিয়ারের সেরা পারফরম্য়ান্স করেছেন তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমেই। শ্রেয়স আইয়ারকে দেখা যাবে চার নম্বর পজিশনে। পাঁচ নম্বরে গাওস্কর রেখেছেন কে এল রাহুলকে।
ব্যাটিং অর্ডারে একমাত্র চমক রেখেছেন গাওস্কর তিনি যশস্বী জয়সওয়ালকে নেননি। সাম্প্রতিক সময়ে ওয়ান ডে ফর্ম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাঁহাতি ওপেনার। শেষ তিনটি ওয়ান ডে ইনিংসের মধ্য়ে দুটোতে শতরান, তবুও জয়সওয়ালকে দলে রাখেননি কিংবদন্তি ভারতীয় ওপেনার।
বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাকে নেতৃত্ব দিতে দেখা যাবে। গাওস্কর বুমরার সঙ্গে পেস আক্রমণে রেখেছেন মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও অর্শদীপ সিংহকে। অনেকেই এক্ষেত্রে ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির মত অভিজ্ঞ তারকা পেসারের প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল তুললেও গাওস্কর দু'জনের কাউকেই রাখেননি।
অলরাউন্ডার পজিশনের জন্য তিনজনকে রেখেছেন গাওস্কর স্কোয়াডে। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল ও নীতীশ কুমার রেড্ডি। কুলদীপ যাদব একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে ও ঈশান কিষাণ রিজার্ভ উইকেট কিপার হিসেবে রেখেছেন সানি।
এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে সে দেশে রয়েছে ভারতীয় দল। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে ভারতীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতের জন্য এই সিরিজ় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজ়ের আগে এক নজরে দ্বীপরাষ্ট্রে ভারতের রেকর্ডগুলি। উল্লেখ্য, নয় বছর আগে ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে শেষবার ভারত দ্বীপরাষ্ট্রে খেলতে গিয়েছিল। সেইবার ভারতীয় দল ৩-০ স্কোরলাইনে লঙ্কানদের হারিয়েছিল। তবে দুই দল ২০২২ সালে শেষবার মুখোমুখি হয়েছিল। সেই সিরিজ়েও ভারত রোহিত শর্মার নেতৃত্বে ২-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। এবার শুভমন গিলের নেতৃত্বে ভারতকে খেলতে দেখা যাবে।




















