এক্সপ্লোর

Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর

Rohit Sharma: রোহিতের থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন সুনীল গাওস্কর। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের বিদায় জানানোর আগে তাঁর থেকে আরও বেশি কিছু আশা করছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার।

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা। প্রথম ম্য়াচে বড় রান না করলেও শুরুটা ভাল করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন, আর তৃতীয় ম্য়াচে অল্পের জন্য শতরান মিস করেছেন রোহিত শর্মা। ৯২ রান করে শেষ ম্য়াচে নিউ চণ্ডিগড়ে আউট হয়ে গিয়েছেন। তবে রোহিতের থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন সুনীল গাওস্কর। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের বিদায় জানানোর আগে তাঁর থেকে আরও বেশি কিছু আশা করছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার।

সুনীল গাওস্কর এক সাক্ষাৎকারে বলেছেন, 'রোহিত ৯২ রানে আউট হওয়ায় আমি হতাশ হয়েছিলাম। কারণ সে সেঞ্চুরি করতে পারেনি। ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের পরেই হয়ত সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারে।'

তবে এরই মধ্যে রোহিতের কাছে একটি আকাঙ্খা রেখেছেন গাওস্কর। তিনি বলছেন, 'আমি চাই যে মুহূর্তে রোহিত খেলা ছাড়ার সিদ্ধান্ত নেবে, আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই রোহিতের ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা যেন তাঁর বয়সের চেয়ে বেশি হয়। আমার কাছে এটি অত্যন্ত বিশেষ একটি বিষয় যখন একজন খেলোয়াড়ের অবসরের সময় তাঁর মোট শতরান তাঁর বয়সকে ছাপিয়ে যায়। এতে বোঝায় তিনি কেমন কেরিয়ার গড়েছেন ও এতগুলো বছর ধরে কতটা উচ্চমান বজায় রেখেছেন। এই কারণেই আমি মন থেকে চাই রোহিত যেন ওই জায়গায় পৌঁছায়।'

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের উদাহরণ টেনে গাওস্কর আরও বলেন, 'আমার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ বছরে, আমি চেয়েছিলাম টেস্টে আমার শতরানের সংখ্যা যেন আমার বয়সের সমান হয়। কিন্তু আমি তিনবার ৯০-র ঘরে আউট হয়ে গিয়েছিলাম। আমি যদি সেই শতরানগুলো পেতাম, তবে আমার টেস্ট সেঞ্চুরির সংখ্যা আমার অবসরের বয়স ৩৮-র সমান হত।'

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলার সময়ই নজির গড়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওয়ান ডে ম্য়াচে খেলার সময়ে ম্যাচে ভারতীয় ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ান ডে রান করার নজির গড়লেন। ওপেনার হিসেবে ১০০০০ রান পূর্ণ করতে রোহিত সময় নেন মাত্র ২০২টি ইনিংস। সচিন তেন্ডুলকরের থেকে ১২টি ইনিংস কম খেলে এই রেকর্ড গড়েছেন রোহিত। ২০০৪ সালে সচিন ব্রিনবেনে অস্ট্রেলিয়ার বিরদ্ধে এই মাইলফলক ছুঁয়েছিলেন। যা এতদিন রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফেলেছিলেন হিটম্যান। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget