এক্সপ্লোর

Suryakumar on Shreyas: বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?

Indian Cricket Team: আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ে নির্বাচিত ভারতীয় দলেই সূর্যকুমার যাদবের নাম নেই।

মুম্বই: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হয়েছে। বছরের শুরুতেই ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতলেও, শোনা যাচ্ছিল শুধু যে ভারতীয় টি-টোয়েন্টি দলের (Indian Cricket Team) অধিনায়কত্ব হারানো নয়, দল থেকেও বাদ পড়তে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেইমতোই আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য নির্বাচিত দলে নেই সূর্যকুমারের নাম। তাঁর বদলে অধিনায়কত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার সেই নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব।

মুম্বই টি-টোয়েন্টি লিগে সূর্যর ট্রায়াম্প নাইটসের বিরুদ্ধে মাঠে নেমেছিল শ্রেয়সের মুম্বই ফ্যালকানস। সেই ম্যাচের টসেই সূর্যকুমারকে নিজের অধিনায়কত্ব হারানোর প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, 'শ্রেয়স ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। আমরা সকলে তো এই মুম্বইতেই একসঙ্গে আমাদের ক্রিকেটটা খেলি এবং দেশের শেষ তিনটি টি-টোয়েন্টি অধিনায়কই মুম্বই থেকে এসেছে, এটা তো একটা দারুণ বিষয়।'

২০২৩ সালের ডিসেম্বরে শেষবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে খেলেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ২০২৪ সালে আইপিএল জিতেছেন কেকেআর অধিনায়ক হিসেবে। সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। এবার জাতীয় দলেও কুড়ির ফর্ম্য়াটে গম্ভীর-শ্রেয়স জমানা শুরু হল। খেতাব জিততে না পারলেও পাঞ্জাব কিংসের জার্সিতেও অধিনায়ক ও ব্যাটার দুটো বিভাগেই সফল হয়েছেন। তারই পুরস্কার পেলেন শ্রেয়স আইয়ার

এদিকে, বৈভব সূর্যবংশী প্রথমবার ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে সুযোগ পেল। মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ করে নিল সে। গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিল 'বিস্ময় বালক' বৈভব। এক আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন বৈভবের ঝুলিতে।

আরও পড়ুন:- পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত 

ওপেনিং স্লটে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন জুটিই হয়ত খেলবেন। তাঁরা দুজনেই সুযোগ পেয়েছেন সাম্প্রতিক ফর্মের বিচারে। ঈশান কিষাণও সুযোগ পেয়েছেন। তিনিও দুর্দান্ত ছন্দে রয়েছেন আইপিএলের আগে থেকেই। পেসার অলরাউন্ডার হিসেবে শিবম দুবে ও নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন রিঙ্কু সিংহ। আইপিএলে লোয়ার অর্ডারে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও মূলত রিঙ্কুকে বসিয়ে একজন স্পেশালিস্ট পেসার অলরাউন্ডারই হয়ত ইংল্যান্ডের মাটিতে নিয়ে যেতে চেয়েছিলেন নির্বাচকরা। তার জন্য়ই হয়ত রিঙ্কুকে বাদ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget