এক্সপ্লোর

Syed Mustaq Ali Trophy: মুস্তাক আলিতে করনের অনবদ্য শতরান, হিমাচলকে হেলায় হারিয়ে জয়ে ফিরল বাংলা

Karan Lal: ৫০ বলে আটটি চার ও ১০টি ছক্কার সুবাদে ১১৩ রানের ইনিংস খেলা করন লালকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

হায়দরাবাদ: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mustaq Ali Trophy) শুরুটা ভাল করেও, গত ম্যাচে অভিষেক শর্মা-ঝড়ে উড়ে গিয়েছিল বাংলা। অভিমন্য়ু ঈশ্বরণের শতরান সত্ত্বেও ১১২ রানের বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছিল বাংলাকে। তবে নাগাড়ে দ্বিতীয় ম্যাচে দলের বোলিংটা খুব একটা আহামরি না হলেও, জয়ে ফিরল বাংলা। সৌজন্যে দলের ওপেনার করন লাল (Karan Lal)। অনবদ্য শতরান হাঁকিয়ে তিনি বাংলাকে গ্রুপ 'সি'-র ম্য়াচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় এনে দিলেন।

এদিন টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলা দল। পাওয়ার প্লেতে ৫০ রানে মহম্মদ শামি ও শাহবাজ আমেদ হিমাচলের দুই ওপেনারকে সাজঘরে ফেরালেও, প্রতিরোধ গড়ে তোলে দলের মিডল অর্ডার। তৃতীয় উইকেটে একান্ত সেন এবং পুখরাজ মান ১২৬ রানের পার্টনারশিপ গড়েন। দুইজনে নজরকাড়া অর্ধশতরান হাঁকান। একান্ত ৫০ বলে ৮৯ রানের ইনিংস খেলেন, পুখরাজ ৩৬ বলে করেন ৭৯ রান।

এদিন বহু মাস পরে নিজের কামব্যাক ম্যাচে খেলতে নামা মুকেশ কুমার ছন্দে দেখানো একান্ত উইকেটটি নিলেও চার ওভারে ৪১ রান খরচ করেন। মহম্মদ শামিও চার ওভারে ৩১ রানে এক উইকেট নেন। তবে আকাশ দীপকে একেবারেই ছন্দে দেখায়নি। দুই ওভারে ৩৫ রান খরচ করেন বাংলা তথা ভারতে ফাস্ট বোলার। বাংলার হয়ে এদিন সেরা বোলার শাহবাজ আমেদ। চার ওভারে ৩৬ রান খরচ করলেও, তিনি তিনটি মহাগুরুত্বপূর্ণ উইকেট নেন। ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৮ রানে হিমাচলের ইনিংস থামে।

বাংলার সামনে লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে বাংলার দুই ওপেনার করন ও অভিষেক পোড়েল বিধ্বংসী মেজাজে ইনিংসের শুরুটা করেন। মাত্র ১৫ বলে অর্ধশতরান পূরণ করেন করন লাল। অষ্টম ওভারে কোনও উইকেট না হারিয়েই শতরানের গণ্ডি পার করে ফেলে বাংলা। অভিষেক ৪১ ও গত ম্য়াচের সেঞ্চুরিয়ন অভিমন্যু পাঁচ রানে আউট হলে বাংলার রানের গতি খানিকটা কমে। তবে করন যেন এদিন দৃঢ় প্রতিজ্ঞ হয়েই মাঠে নেমেছিলেন।

প্রথম ম্যাচে বঢোদরার বিরুদ্ধে ২১ বলে ৪২ রানের ইনিংসের পর তাঁর ব্যাট থেকে তেমন নজরকাড়া ইনিংস আসেনি। তবে আজ একেবারে শতরানই হাঁকিয়ে ফেললেন তিনি। ইনিংসের শেষের দিকে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান হাঁকিয়ে করন আউট হন বটে, তবে সুদীপ ঘরামি এবং আকাশ দীপ বাকি কাজটা করে দেন। সুদীপ আট বলে ১৮ ও আকাশ দীপ পাঁচ বলে ১৭ রানের ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফলে আট বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্য়াচ জিতে নেয় বাংলা। ৫০ বলে আটটি চার ও ১০টি ছক্কার সুবাদে ১১৩ রানের ইনিংস খেলা করনকেই স্বাভাবিকভাবে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Advertisement

ভিডিও

Bike rally : ১৬ ডিসেম্বর বিজয় দিবস, এই উপলক্ষ্যে রবিবার বাইক RALLY-র আয়োজনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড
Kolkata News: ৫২ কার্ডের রং মিলান্তি। শুরু হয়েছে ৬৭ তম অশোক রুইয়া মেমোরিয়াল ইন্টার জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপ
Kolkata News: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমির উদ্যোগে রবীন্দ্রসদনে শুরু নাট্যমেলা, ১৭ ডিসেম্বর চলবে এই মেলা
Chak Bhanga Chata : ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ঘিরে শাসক-বিরোধী তরজা। ABP Ananda Live
Book Release: লেখিকা হেমাঙ্গিনী দত্ত মজুমদারের নতুন বই প্রকাশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
Zero Balance Accounts : জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Embed widget