এক্সপ্লোর

T20 World Cup 2026: স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা নিয়ে শঙ্কা প্রকাশ অভিষেক নায়ার

IND vs SA T20: ভারতীয় দলের তরুণ ওপেনার ঈশান কিষাণ এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ৫ ম্য়াচে ১৭৬ রান ঝুলিতে পুরেছেন তিনি।

চেন্নাই: স্পিন খেলিয়ে দেশগুলোর মধ্যে একটা সময় ওপরের সারিতে থাকত টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) স্পিন খেলার দুর্বলতাই বারবার দেখা যাচ্ছে। পাওয়ার প্লে-তে ভারতীয় ওপেনারদের স্পিন খেলার প্রতি দুর্বলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিষেক নায়ার। ভারতীয় দলের তরুণ ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan) এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ৫ ম্য়াচে ১৭৬ রান ঝুলিতে পুরেছেন তিনি। অন্য়দিকে অভিষেক শর্মা এই ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর ব্যাটার। তিনিও চূড়ান্ত ব্যর্থ টুর্নামেন্টে। ৪ ম্য়াচে ঝুলিতে পুরতে পেরেছেন মাত্র ১৫ রান। তার মধ্য়ে তিনটি ম্য়াচে শূন্য় রানে আউট হয়েছেন অভিষেক।

অভিষেক নায়ার বলছেন, ''অভিষেক এই দলে স্ট্রাইক নিয়ে মারমুখি মেজাজে ব্যাটিং করত। কিন্তু টানা শূন্য রানে ও আউট হওয়ায় ঈশান কিষাণের ওপর চাপ বাড়ছে। ও দারুণ ছন্দে ছিল। কিন্তু অভিষেক এভাবে প্রতি ম্য়াচে দ্রুত আউট হয়ে যাওয়ায় ঈশানও ছন্দ হারিয়ে ফেলছে। সাপোর্ট পাচ্ছে না। যা ভারতের চাপ কিন্তু বাড়াচ্ছে।''

অভিষেক আরও বলেন, ''অফ স্পিনারকে কীভাবে সামলাতে হবে, তা নিয়ে ভাবতে হবে টিম ম্য়ানেজমেন্টকে। কারণ ওয়েস্ট ইন্ডজের বিরুদ্ধে খেলার সময় পাওয়ার প্লে-তে বল করতে আসবেন রস্টন চেজ। তার বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে টিম ইন্ডিয়া, তা দেখার।''

কোন অঙ্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে পৌঁছবে ভারত?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের ব্যবধানে হারের পর কিছুটা চাপ বেড়ে গেল টিম ইন্ডিয়ার জন্য। সুপার এইটে সব দলই তিনটি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল নিজেদের পরের ম্যাচগুলি খেলবে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ভারতীয় দলকে এই দুই ম্যাচে জিততে তো হবেই। পাশাপাশি টিম ইন্ডিয়াকে আশা করতে হবে প্রোটিয়া দলও যেন বাকি দুই প্রতিপক্ষকে পরাজিত করে। তাহলে সেক্ষেত্রে দুই ম্যাচ জিতে গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে এর অন্যথা হলে? দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে পরাজিত হয়, তখন কী হবে? নেট রান রেটটা একটা বড় ফ্যাক্টর হতে পারে, তাই ভারতকে তাঁদের বাকি দুটো ম্য়াচেই বড় ব্যবধানে জিততে হবে। যাতে প্রত্যেক দল একটি করে ম্য়াচ জিতলেও নেট রান রেটে দ্বিতীয় দল হিসেবে সেমিতে এই গ্রুপ থেকে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget