এক্সপ্লোর

T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা

India vs Namibia: নামিবিয়া ম্যাচের আগে আজ ফের একবার নেটে বোলিং করতে দেখা যায় যশপ্রীত বুমরাকে।

নয়াদিল্লি: রাত পোহালেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল, প্রতিপক্ষ নামিবিয়া (India vs Namibia)। তার আগে চোটআঘাতের সমস্যায় জেরবার টিম ইন্ডিয়া। গত ম্যাচে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)) খেলেননি। তিনি এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আবার দলের তারকা ক্রিকেটার অভিষেক শর্মাও (Abhishek Sharma) হাসপাতালে ভর্তি হয়েছেন। এই দুই তারকা ক্রিকেটারের ফিটনেস নিয়েই ম্যাচের আগের দিন আপডেট দিলেন তিলক বর্মা।

পেটের সংক্রমণ নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিলেন অভিষেক শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পাকস্থলীর সংক্রমণ নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক। তবে বুধবার সাংবাদিক সম্মেলনে তিলক জানান অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারকা ওপেনারের বিষয়ে তিলক জানান, 'আমরা দিল্লিতে পৌঁছনোর পরেই ওর পরীক্ষা করা হয়। সেই কারণেই ও হাসপাতালে গিয়েছিল। যতদূর জানি ওকে আজ ছেড়ে দেওয়া হয়েছে এবং ও ভাল আছে। ম্যাচের জন্য আরও একদিন বাকি রয়েছে। ও কেমন অনুভব করছে, ওর শরীর কেমন আছে সেই বুঝে আমরা (অভিষেকের ম্যাচ খেলা নিয়ে) কালকে সিদ্ধান্ত নেব।'

বুমরা প্রথম ম্যাচে না খেললেও, তিনি গতকালই ভারতের অনুশীলনে ফিরেছিলেন। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, '১০ দিনের বিরতির পর বুমরা বোলিং করা শুরু করেছে এবং আগের থেকে ও এখন অনেক সুস্থ অনুভব করছে। ও বেশ ভালভাবেই নড়াচড়া করছে এবং আজ আবারও বোলিং করবে।' বুমরার নমিবিয়া ম্যাচে খেলা কার্যত নিশ্চিতই করে দিলেন তিলক। 'বুমরা কালকের ম্যাচের জন্য উপলব্ধ। তবে দলের কম্বিনেশন কেমন, কী হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আরও একদিন তো সময় আছে।' জানান তিনি।

বুমরা ফিট হলেও অবশ্য তাঁর বলে চোট পেয়ে কালকের ম্যাচের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন ঈশান কিষাণ। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে বুধবারই শেষ অনুশীলন সেশন। সেখানেই নেটে ব্যাটিং সারছিলেন ঈশান কিষাণ। পুরোদমে পূর্ণ গতির বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিনি। এমন সময়ই ইয়র্কারের বিশেষজ্ঞ হিসাবে পরিচিত যশপ্রীত বুমরার এক ঠিকানা লেখা ইয়র্কার বলে আঘাত পান ঈশান।

ভারতের তারকা কিপার-ব্যাটারের বাঁ পায়ের পাতায় বল লাগে। বল লাগার পর তিনি নেটে কোনওরকমে নেট থেকে বেরিয়ে আসেন। মাটিতে বসে পড়েন ঈশান। তড়িঘড়ি দলের ফিজিও এবং সাপোর্ট স্টাফরা তাঁর দিকে ছুটে যান। ঈশানকে বল লাগার পর বেশ যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। তিনি আবারও নেটে ফিরে ব্যাটিংয়ের চেষ্টা করলেও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। ফলে তাঁর কালকের ম্যাচে খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget