এক্সপ্লোর

Abhishek Sharma: চেন্নাইয়ে দুরন্ত হাফসেঞ্চুরি, রানের খরা কাটিয়ে দলের সতীর্থদের আচরণ নিয়ে মুখ খুললেন অভিষেক

IND vs ZIM: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর প্রথম অর্ধশতরান।

চেন্নাই: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপটি (T20 World Cup 2026) বিশ্বের এক নম্বর বিশ ওভারের ব্যাটারের (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) জন্য ভাল কাটেনি। চার ইনিংসের তিনটিতে  তো খাতাই খুলতে পারেননি অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবে বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি অবশেষে তাঁর ব্যাট চলল। শুধু চলল বলা ভুল, গর্জে উঠল। জিম্বাবোয়ের বিরুদ্ধে (IND vs ZIM) দুরন্ত অর্ধশতরান হাঁকালেন ভারতীয় ওপেনার। এই মুহূর্তেরই তো অপেক্ষায় ছিলেন তিনি। ইনিংসের মাঝপথের বিরতিতে নিজেই জানালেন অভিষেক।

ভারতীয় তারকা ক্রিকেটার বলেন, 'দলের হয়ে অবদান দিতে পারলে তো সবসময়ই ভাল লাগে। আর সত্যি বলতে বেশ অনেকটা সময় ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। খুব খুশি আমি।' অভিষেক জানান তিনি দীর্ঘ সময় বড় রান পাচ্ছিলেন না, তাই স্বেচ্ছায় ক্রিজে খানিকটা সময় কাটাতে চেয়েছিলেন। 'আমি ভেবেচিন্তে খানিকটা মন্থর গতিতে খেলিনি। তবে হ্যাঁ, আমি ক্রিজে সময় কাটাতে চেয়েছিলাম। গোটা টুর্নামেন্টে তো ১০-১২টা বলও খেলিনি। তাই ক্রিজে সময় কাটানোটা আমার লক্ষ্য ছিল' জানান ভারতীয় ওপেনার।

 

রানের খরার মাঝে অধিনায়ক সূর্যকুমার থেকে দলের কোচ গৌতম গম্ভীর, সকলেই অভিষেকের হয়েই ব্যাট ধরেছেন, তাঁর পক্ষে সওয়াল করেছেন। রানে ফিরে তাঁদেরকেও কৃতজ্ঞতা জানালেন ভারতের তরুণ ওপেনার। 'দলের সকলে আমার সঙ্গে যে ব্যবহার করেছে, সেই বিষয়ে না বললেই নয়। মনেই হচ্ছিল না যে আমি দলের হয়ে রানই পাচ্ছি না। অনুশীলন সেশন হোক বা হোটেল, সকলেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন। সকলেই আমায় বলছিলেন যে আমি আগেও ভাল খেলেছি এবং সেই সময় ফিরতে খুব একটা দেরি নেই। আমি যেন নিজের প্রতি আস্থা রাখি।' বলেন অভিষেক।

অভিষেক এদিন নিজের স্বভাবচিত ভঙ্গিমার থেকে খানিকটা মন্থর গতিতেই রান করলেও তিনি ৩০ বলে ১৮৩-র অধিক স্ট্রাইক রেটে ৫৫ রানের ইনিংস খেলেন। মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কায়। তবে এটি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে দ্বিতীয় মন্থরতম অর্ধশতরান। ২৬ বল অর্ধশতরান পূরণ করেছেন এই ম্যাচে অভিষেক। এর আগে ২০২৪ সালে হারারেতে এই জিম্বাবোয়ের বিরুদ্ধেই ৩৩ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন অভিষেক। সেটিই তাঁর কুড়ির ফর্ম্য়াটের কেরিয়ারে মন্থরতম অর্ধশতরান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sunrisers Leeds: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
Gautam Gambhir: বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
Embed widget