এক্সপ্লোর

Mohsin Naqvi: বিশ্বকাপের মাঝেই চাকরি যাচ্ছে মহসিন নকভির! পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল সেনাপ্রধানের?

India vs Pakistan: ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)।

করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চাকরি খোয়াতে পারেন মহসিন নকভি? ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। দলের প্রস্তুতি ও অব্যবস্থাপনায় অসন্তুষ্ট মুনির পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলেও খবর। জোর জল্পনা, নকভি গদি হারাতে পারেন।

টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারছেন না মুনির। দলের সঠিক প্রস্তুতি না থাকা এবং পিসিবির অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে তিনি ক্ষুব্ধ বলেই খবর। শোনা যাচ্ছে, পাক সেনাপ্রধান সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন। মুনির প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মাধ্যমে শেহবাজ শরিফকে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। তারপর থেকেই নকভির অপসারণের ইঙ্গিত জোরাল।

পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের সামরিক বাহিনীর ক্ষোভ প্রশমনে সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে। সরিয়ে দেওয়া হতে পারে মহসিন নকভিকে! যাঁকে অযোগ্য বলে সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও। তবে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে নকভিকে সরানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের টি-২০ বিশ্বকাপে হারিয়েছে ভারত। শুধু টি-২০ বিশ্বকাপ ধরলে মুখোমুখি সাক্ষাতের ফল এখন ভারতের পক্ষে ৮-১। কলম্বোয় জয়লাভের সঙ্গে সঙ্গে টি-২০ বিশ্বকাপে জয়ের নিরিখে ৮-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের পর ক্রিকেট কর্তা থেকে খেলোয়াড়...একে একে তুলোধনা করলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, "আমরা ম্যাচেই ছিলাম না। শাহিন খেলল...প্রতি ঘণ্টায় ১২৫ কিমি বেগে বল করছিল। আধুনিক ক্রিকেটে যার প্রয়োজন নেই। এরা সেইসব প্রতিভা নয়, যারা চাপ সামলাবে। গত ১৫-২০ বছর ধরে কোনও বিনিয়োগ নেই। পরিস্থিতির দুঃখজনক বাস্তবটা হল, এক সময় আমরা যখন ভারতের সঙ্গে মাঠে লড়াই করেছি, আজ আমরা তাদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না

সুর আরও চড়ান শোয়েব। বলেন, "একটা লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (মহসিন নকভি) । আপনি কী করবেন ? কীভাবে দল চলবে ? আপনি এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যিনি আপনাকে একটা খেলাও জেতাতে পারেন না। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হল, অযোগ্য লোকদের একটি নির্দিষ্ট কাজ দেওয়া।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: 'ওখানে প্রয়োজন ফুরিয়েছে বলেই ছেড়েছিলাম', রাজস্থানের বিরুদ্ধেও নিজের সেরাটা দিতে মরিয়া স্য়ামসন
'ওখানে প্রয়োজন ফুরিয়েছে বলেই ছেড়েছিলাম', রাজস্থানের বিরুদ্ধেও নিজের সেরাটা দিতে মরিয়া স্য়ামসন
Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কি ধোনি? জল্পনা উসকে দিলেন...
ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কি ধোনি? জল্পনা উসকে দিলেন...
IPL 2026: সপ্তম আইপিএল জয়ই লক্ষ্য, মুম্বইয়ের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রোহিত শর্মা
সপ্তম আইপিএল জয়ই লক্ষ্য, মুম্বইয়ের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রোহিত শর্মা
IPL 2026: বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই গুজরাত টাইটান্সের ক্যাম্পে যোগ দিলেন গিল
বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই গুজরাত টাইটান্সের ক্যাম্পে যোগ দিলেন গিল
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget