এক্সপ্লোর

IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর

Babar Azam: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচে বাবর আজমের মোট সংগ্রহ ১০৫ রান, স্ট্রাইক রেট ১২৮.০৫।

ইসলামাবাদ: তিনিই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহক। তবে বারংবার টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন উঠেছে। দিনকয়েক আগেও বাবর আজম (Babar Azam) পাকিস্তানের বিশ ওভারের দল থেকে বাদ পড়েছিলেন। তবে বিশের বিশ্বকাপের (T20 World Cup 2026) স্কোয়াডে তিনি রয়েছেন। মেগা টুর্নামেন্টে যদিও শুরুটা মন্দ করেননি বাবর, তাও নিজের দেশের প্রাক্তনীরাই তাঁকে ট্রোল করছেন।

বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে প্রচুর রান করলেও, বারংবার সমলাচনা হয়েছে তাঁর স্ট্রাইক রেট নিয়ে, তাঁর রানের গতি বাড়ানোর দক্ষতা নিয়ে। প্রাক্তন পাকিস্তান অধিনায়কের কেরিয়ারে স্ট্রাইক রেট মাত্র ১২৮.২৯। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৮ বলে ১৫ রান করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খানিকটা গতি বাড়িয়ে ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন বাবর। তবে তাতেও সমালোচনা কমছে না।

সামনেই সপ্তাহান্তেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ভারতের বিরুদ্ধে (IND vs PAK) বাবর সেই ম্যাচে দলের জন্য জয়সূচক ইনিংস খেলতে পারবেন কি না, সেই নিয়ে তো রীতিমতো হাসিঠাট্টা করে তাঁর দেশের প্রাক্তনীরাই বাজি ধরছেন। এক লাইভ শোতে প্রাক্তন পাকিস্তানি ওপেনার আমেদ শাহজাদ দাবি করেন বাবর ম্যাচ জেতানো ইনিংস খেললে তিনি সকলকে ভোজ দেবেন। শাহজাদ বলেন, 'বাবর আজম, যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতান, তাহলে গোটা দর্শকদের সকলকে আমি খাওয়াব। যে যা খাবে সেটা আমার তরফ থেকে হবে।'

এরপর মহম্মদ আমিরকে জিজ্ঞেস করা হয় বাবর ম্যাচ জেতানো ইনিংস খেললে তিনি কী করবেন। প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার আমির তখন দাবি করেন বাবর যদি ভাল ইনিংস খেলে দলকে জেতান, তাহলে তিনি নিজের অবসরের সিদ্ধান্ত বদল করবেন। তবে আমিরের একটাই শর্ত, বাবরকে অন্তত ৩০ রান করতে হবে। তবে সব কিছুর মাঝেই আলোচনা কার্যত থামিয়ে দেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। তিনি জানিয়ে দেন বাজি ধরাধরি কোনও প্রয়োজনই নেই। তাঁর দাবি, 'ও তো এতক্ষণ ব্যাটই করে না। তাই এই বাজি ধরাধরি প্রয়োজনই নেই।'

বাবর আজমের রেকর্ড কিন্তু ভারতের বিরুদ্ধে খুব একটা ভাল নয়। তিনি এক বিশ্বকাপ ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জিততে সাহায্য করেছিলেন বটে। তবে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচে তাঁর মোট সংগ্রহ ১০৫ রান, স্ট্রাইক রেট ১২৮.০৫। সপ্তাহান্তে তিনি কেমন খেলেন এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shib Shankar Paul: ২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
IPL 2026: বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই গুজরাত টাইটান্সের ক্যাম্পে যোগ দিলেন গিল
বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই গুজরাত টাইটান্সের ক্যাম্পে যোগ দিলেন গিল
Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কি ধোনি? জল্পনা উসকে দিলেন...
ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কি ধোনি? জল্পনা উসকে দিলেন...
Suryakumar Yadav: জিতেশকে বাদ দিয়ে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্তটা কার ছিল? ফাঁস করলেন সূর্যকুমার
জিতেশকে বাদ দিয়ে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্তটা কার ছিল? ফাঁস করলেন সূর্যকুমার
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget