এক্সপ্লোর

SL vs PAK: একাদশ থেকে বাদ বাবর, ফারহানের ইতিহাস, শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে রানের পাহাড়ে পাকিস্তান

Sahibzada Farhan: শাহিবজাদা ফারহান শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকালেন। আর সেই ইনিংসের সুবাদেই গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। বিরাট কোহলিকে পিছনে ফেলে এক বিশ্বকাপে সর্বাধিক রানসংগ্রাহক হয়ে গেলেন।

পাল্লেকেলে: শনিবার দ্বীপরাষ্ট্রে মরণ-বাঁচন ম্য়াচে নেমেছে পাকিস্তান। প্রতিপক্ষ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা। এই ম্যাচের ফলাফলের ওপরেই পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে। সেই ম্যাচেই দলের মহাতারকা ক্রিকেটার বাবর আজমকে একাদশ থেকে বাদ দিল পাকিস্তান।

ম্যাচের আগেই এক রিপোর্টে দাবি করা হয়েছিল এই বিশ্বকাপের পরেই বাবর আজমকে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হতে পারে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তাঁকে দলের একাদশ থেকে বাদ দেওয়া হল। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে বাবর মাত্র ২২.৭৫ গড় ও ১১২.৩৪ স্ট্রাইক রেটে ৯১ রান করেছেন। তাঁর ফর্ম এবং স্ট্রাইক রেট, দুই নিয়েই সমালোচনা হচ্ছিল। এবার তাঁকে বাদই দেওয়া হল। তবে শুধু বাবর একা নন সাঈব আয়ুব এবং সলমন মির্জাকে দলের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।

এই তিন তারকাকে একাদশ থেকে বাদ দিয়ে অন্তত ব্যাটিংয়ে পাকিস্তানের কোনও সমস্যাই হল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট রান তুলল পাকিস্তান। সৌজন্যে শাহিবজাদা ফারহান এবং এই ম্যাচে তাঁর ওপেনিং পার্টনার ফখর জামান। দুই পাকিস্তান ওপেনার দলের হয়ে দুরন্ত ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন। সেই সুবাদেই পাকিস্তান দু'শো রানের গণ্ডি পার করল। শাহিবজাদা ফারহান দুরন্ত শতরান হাঁকালেন। আর সেই ইনিংসের সুবাদেই গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। বিরাট কোহলিকে পিছনে ফেলে এক বিশ্বকাপে সর্বাধিক রানসংগ্রাহক হয়ে গেলেন। বিরাট এক বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন। ফারহান এই বিশ্বকাপে ৩৮৩ রান করে ফেললেন।

 

ফারহানের ওপেনিং পার্টনার ফখর সেঞ্চুরি না হাঁকালেও ৮৪ রানের ইনিংস খেললেন। অবশ্য শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে দলের লোয়ার মিডল অর্ডার একেবারে ব্যর্থ। ১৭৬ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৪ রানের ব্যবধানে পাকিস্তানের আরও সাত উইকেট পরে। শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা তিন উইকেট নেন। তা সত্ত্বেও পাকিস্তান ২১২ রান তোলে।

এই ম্য়াচ জিতে সেমিফাইনালে পৌঁছতে হলে পাকিস্তান কম করে ৬৪ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। দলের দুই ওপেনার বোর্ডে রান তুলেছেন এবার বোলাররা শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে রেখে পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছে দিতে পারে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

T20 World Cup 2026: 'থালা ফর আ রিজন....'মাঠে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে সূর্যদের ম্য়াচ জিতিয়েছিলেন ধোনি
'থালা ফর আ রিজন....'মাঠে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে সূর্যদের ম্য়াচ জিতিয়েছিলেন ধোনি
IND vs NZ: আইসিসি টুর্নামেন্টে নক আউটে কতবার মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড? ইতিহাস কাদের পক্ষে?
আইসিসি টুর্নামেন্টে নক আউটে কতবার মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড? ইতিহাস কাদের পক্ষে?
T20 World Cup 2026 Final: ফাইনালে যে সকল মিনি ব্যাটেল সেট করতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য
ফাইনালে যে সকল মিনি ব্যাটেল সেট করতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য
India vs New Zealand Final: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের কাঁটা কাটবে ভারতের? পিচ নিয়ে তুঙ্গে চর্চা
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের কাঁটা কাটবে ভারতের? পিচ নিয়ে তুঙ্গে চর্চা
Advertisement

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Embed widget