এক্সপ্লোর

T20 World Cup: লিটনরা নেই বলেই ইডেন ফাঁকা! বিদ্রুপ বাংলাদেশের, মোক্ষম জবাব সিএবি-র

Eden Gardens: সব কিছু ঠিকঠাক চললে শনিবার দুপুর আড়াইটের সময় ইডেন গার্ডেন্সের বাইশ গজের ওপর দাঁড়িয়ে টস করতেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শাই হোপের সঙ্গে।

সন্দীপ সরকার, কলকাতা: সব কিছু ঠিকঠাক চললে শনিবার দুপুর আড়াইটের সময় ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজের ওপর দাঁড়িয়ে টস করতেন লিটন দাস (Liton Das)। ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শাই হোপের সঙ্গে।

কিন্তু বাংলাদেশে হিন্দু নিধন ও হিন্দুদের ওপর নিপীড়নের আবহে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আইপিএলের নিলামে যাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় বোর্ডের নির্দেশ পাওয়ার পর বাঁহাতি পেসারকে ছেড়ে দেয় কেকেআর। বাংলাদেশে যে প্রবল ভারত-বিদ্বেষী হাওয়া বইছে, তার প্রতিবাদ স্বরূপ। যার জেরে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্বীকার করে বাংলাদেশ। মধ্যস্থতা করার প্রয়াস ব্যর্থ হওয়ায় কড়া পদক্ষেপ নেয় আইসিসি-ও। টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশকে।

পরিবর্ত হিসাবে আচমকা বিশ্বকাপে খেলার দরজা খুলে যায় যে দলের সামনে, শনিবার তারাই ইডেন গার্ডেন্সে নামল প্রথম ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে স্কটল্যান্ড হেরে গেলেও, মন জিতে নিল তাদের লড়াই। আর ১৮ হাজার ১১৪ ক্রিকেটপ্রেমী মাঠে বসে দেখলেন সেই লড়াই। পুলিশ কর্মী, সাংবাদিক, সিএবি সদস্যদের ধরলে সংখ্যাটা প্রায় ২০ হাজারের কাছাকাছি।

অথচ ফাঁকা ইডেনের ছবি পোস্ট করে তীব্র বিদ্রুপ করল বাংলাদেশ! সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম শনিবার ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচে ইডেনের ফাঁকা দর্শকাসনের ছবি পোস্ট করে খবর করেছে যে, বাংলাদেশ নেই বলেই গ্যালারির এই অবস্থা। বাংলাদেশহীন বিশ্বকাপ হারিয়েছে জৌলুস, নেই উন্মাদনা, এমন দাবি করে একের পর এক ছবি ও খবর পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদেশের সংবাদমাধ্যমের সেই খবর উড়িয়ে দিল সিএবি। পাল্টা শুনিয়ে দিল, ভাল সংখ্যক মানুষ ইডেনে এসে ওয়েস্ট ইন্ডিজ়ের জয় দেখে গেলেন। সিএবি কর্তাদের মতে, ওয়েস্ট ইন্ডিজ় বনাম বাংলাদেশ ম্যাচ হচ্ছে না জেনেও যে এত মানুষ খেলা দেখতে মাঠে এসেছেন, সেটা কলকাতায় বলেই সম্ভব। বাংলাদেশ থাকলে কলকাতায় আরও একটু উন্মাদনা থাকত মেনে নিয়েও সিএবি জানিয়েছে, ক্রিকেটপ্রেমী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

ইডেনে সোমবার সকাল ১১টা থেকে স্কটল্যান্ড বনাম ইতালির ম্যাচ। সেই ম্যাচেও স্টেডিয়াম পুরো ফাঁকা থাকবে না বলেই আশা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বলছিলেন, 'স্কটল্যান্ড বনাম ইতালি ম্যাচেও লোক হবে মাঠে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget