এক্সপ্লোর

T20 World Cup 2026: 'আপনিই শিখিয়েছিলেন কর্তব্য সবার আগে', সদ্য প্রয়াত বাবার উদ্দেশে আবেগঘন পোস্ট বিশ্বজয়ী রিঙ্কুর

Rinku Singh: বিশ্বকাপ চলাকালীন বাবা খাচন্দ্র সিংহের মৃত্যুর পরের দিনই রিঙ্কু সিংহ ভারতীয় দলের সঙ্গে যোগ দেন।

নয়াদিল্লি: সপ্তাহান্তে নাগাড়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইতিহাস ভেঙে, নতুন ইতিহাস গড়েছেন টিম ইন্ডিয়ার তারকা। প্রথমবার বিশ্বকাপ ট্রফি হাতে উঠেছে রিঙ্কু সিংহেরও (Rinku Singh)। তবে এই আনন্দের মুহূর্তেও রিঙ্কু বেশ খানিকটা দুঃখীও বটে। বিশ্বকাপের মাঝেই তাঁর অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে। রিঙ্কুর বাবা খাচন্দ্র সিংহ ভারতের শেষ সুপার এইট ম্যাচের আগেরদিনই পরলোক গমন করেন।

রিঙ্কু অসাধারণ পেশাদারিত্ব দেখিয়ে সেই সময় কিছুই বলেননি, লেখেননি, বরং বাবার শেষকৃত্য সম্পন্ন করে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তব এবার বিশ্বজয়ের পরে ভারাক্রান্ত হৃদয়ে বাবার উদ্দেশে এক আবেগঘন বার্তা লিখলেন বিশ্বচ্যাম্পিয়ন। রিঙ্কু নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কখনও এতগুলি দিন আপনার সঙ্গে কথা না বলে থাকিনি। জানি না আপনাকে ছাড়া আমার জীবন কীভাবে কাটবে, তবে এটুকু জানি যে আমার প্রতি পদক্ষেপে আপনাকে প্রয়োজন।'

রিঙ্কু লেখেন তাঁর বাবাই তাঁকে শিখিয়েছেন যে কর্তব্য সবার আগে, আর সেই কারণেই তিনি মাঠে ফিরে নিজের কর্তব্য পালনে ব্রত হত। 'আপনিই শিখিয়েছিলেন যে কর্তব্য সবার আগে। তাই জন্যই মাঠে আপনার স্বপ্নপূরণ করার প্রচেষ্টা করছিলাম। এখন যখন আপনার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে, তখন খালি মনে হচ্ছে যে আপনি যদি এই সময় আমার সঙ্গে থাকতেন। আপনাকে অনেক মিস করব বাবা। অনেক অনেকটা।' আবেগঘন বার্তায় লেখেন রিঙ্কু।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rinku 🧿🇮🇳 (@rinkukumar12)

রিঙ্কু সিংহের বাবা খাচন্দ্র সিংহ চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাবার শেষ সময়ে তাঁকে দেখতে জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি উত্তরপ্রদেশে রওনা দিয়েছিলেন রিঙ্কু। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে ভর্তি ছিলেন রিঙ্কুর বাবা। সূত্রের খবর, বছর খানেক আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা খাচন্দ্র সিংহ। গত এক বছরে বারবার অবস্থার অবনতি হয়েছে। সমস্যা বাড়তে বাড়তে  স্টেজ ফোর-এ পৌঁছে যায়। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল।  

মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে ছিলেন রিঙ্কুর বাবা। শুক্রবার সকালে ওই হাসপাতালেই মৃত্যু হয় খানচন্দ্র সিংহের। রিঙ্কুর বাবা ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষ কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কুর বাবা। সেই শোক বুকে নিয়েই দলে যোগ দিয়েছিলেন রিঙ্কু। বাবার স্বপ্নপূরণ করে অবশেষে আবেগের বহিঃপ্রকাশ ঘটল তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs LSG: আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
IPL 2026: 'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
IPL 2026: আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
Babar-Virat: বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget