এক্সপ্লোর

T20 World Cup 2026: টিকিট বিক্রিতে আপাতত ভাটা! টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ইডেনে মরা গাঙে জোয়ার কি আসবে?

T20 World Cup: আইপিএলের সময় তো টিকিট নিয়ে পারলে মারামারি লেগে যায়। কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে কিন্তু ছবিটা একেবারেই আলাদা মনে হচ্ছে।

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে ম্য়াচ হলে ইডেনের গ্যালারি ফাঁকা থাকবে, এমনটা ভাবাটাও ভুল। ঐতিহাসিক ইডেন তো কত স্মরণীয় ম্য়াচের সাক্ষী। এই মাঠে টেস্ট ম্য়াচ দেখতেও গ্যালারি ভর্তি থাকে সাধারণত। আর আইপিএলের সময় তো টিকিট নিয়ে পারলে মারামারি লেগে যায়। কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে কিন্তু ছবিটা একেবারেই আলাদা মনে হচ্ছে। টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগেও টিকিট বিক্রির লাইনে মেরেকেটে পাঁচ-সাতজনের লাইন। অনলাইনে টিকিটের দামও কমে গিয়েছে। তবুও সেভাবে কোনও চাহিদা নেই টিকিটের। সূত্রের খবর, ইতালি-স্কটল্য়ান্ড ম্য়াচের টিকিট বিক্রির সংখ্যা একেবারেই নগণ্য। তবে, এই পরিস্থিতি বদলে যেতেও পারে। আবার যদি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে জায়গা করে নেয়, তাহলে এই দুই দল ইডেনেই সুপার এইটের ম্যাচে মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে ছবিটা একেবারেই বদলে যাওয়ার সম্ভাবনা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের কোনও ম্য়াচ নেই ইডেনে। এর আগে, ২০২৫ আইপিএলের কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ইডেন থেকে। কলকাতার ক্রিকেটপ্রেমী মানুষ তাতে ক্ষেপে গিয়েছিলেন। আর এবার তো আরও হতাশাই সঙ্গী। সেভাবে কোনও গুরুত্বপূর্ণ ম্য়াচই পড়েনি ইডেনে। একটি মাত্র সেমিফাইনাল তাও আবার শর্তসাপেক্ষে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের যে কোনও একজন যদি ওঠে ফাইনালে, তবে সেই ম্য়াচ ইডেনে হবে না। ভারত যদি শেষ চারে জায়গা করে নেয়, সেক্ষেত্রে তারা খেলবে ওয়াংখেড়েতে তবে সুপার এইটে ভারতের ম্য়াচ ইডেনে পড়তে পারে যদি বড় কোনও অঘটন না ঘটে। 

ইডেন যে ম্য়াচগুলো পেয়েছে সেগুলো হল--

আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর দিন ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্য়াচ রয়েছে। যা শুরু হবে দুপুর ৩ থেকে। এরপর ৯ ফেব্রুয়ারি স্কটল্যান্ড বনাম ইতালি রয়েছে। যা শুরু হবে সকাল ১১ থেকে। ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩ থেকে রয়েছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্য়াচ। এরপর ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩ থেকে রয়েছে ইংল্যান্ড বনাম ইতালি ম্য়াচ ও ১৯ ফেব্রুয়ারি গ্রুপপর্বে ইডেনে শেষ ম্য়াচ বেলা ১১টা থেকে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি ম্য়াচ। এরপর সুপার এইটে একটি ম্য়াচ ও প্রথম সেমিফাইনাল রয়েছে। 

T20 World Cup 2026: টিকিট বিক্রিতে আপাতত ভাটা! টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ইডেনে মরা গাঙে জোয়ার কি আসবে?

অর্থাৎ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ বাদ দিলে বড় কোনও দলের ম্যাচ নেই। বুধবার ইডেন চত্বরে গিয়ে দেখা গেল অফলাইন টিকিট নেওয়ার লাইন প্রায় ফাঁকা। গুটিকয়েক মানুষজন টিকিটের খোঁজ করছেন। তাও আবার শুধুমাত্র ১০০ টাকার টিকিটই বেশি বিক্রি হচ্ছে। এদিকে গ্রুপ পর্বের ম্য়াচের টিকিটের দাম রাখা হয়েছে ১০০, ২০০, ১০০০ ও ৪০০০ পর্যন্ত। তবে বেশি অর্থ খরচ করে ছোট দলের ম্য়াচ দেখার কোনও ইচ্ছেই নেই দর্শকদের মধ্যে। কিছুদিন আগে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি আশাবাদী মাঠ ভরার বিষয়ে। কলকাতার মানুষ ক্রিকেটপ্রেমী, তাঁরা মাঠ ভরাবেন, এমনটাই আশা রেখে ইডেনকে ঢেলে সাজিয়েছেন। আপাতত বাস্তব ছবিটা কিন্তু খুব একটা আশা দেখাচ্ছে না। তবে, এই ছবিতে বদল আসুক, চাইছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Jalpaiguri News: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০২.২৬) পর্ব ২: SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রকাশ্যে একের পর এক অসঙ্গতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০২.২৬) পর্ব ১: হাসিনার পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি
The Telegraph She Awards | ‘The Telegraph She Awards' সম্মানে সম্মানিত হলেন রানি মুখোপাধ্যায়, সম্মান তুলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Chhok Bhanga 6Ta : বিজেপি-শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কাল পুরুলিয়া যাচ্ছেন অভিষেক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০২.২৬) পর্ব ২: ভোটের আগে চওড়া হচ্ছে বিজেপি-বিরোধী ঐক্যে ফাটল ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Jalpaiguri News: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
T20 World Cup 2026: আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
T20 World Cup 2026: অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
Bangladesh Election: সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
Snake Skin on Woman's Bed: গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
Embed widget