এক্সপ্লোর

ENG vs ITA: ইডেনে টিম ইন্ডিয়া! ইতালির প্রতিরোধ গুঁড়িয়ে জ্যাকসের ব্যাটে ঝড়, ভাঙল মর্গ্যানের রেকর্ড

T20 World Cup: ইতালির প্রতিরোধ পেরিয়ে ২০ ওভারে ২০২/৭ তুলল ইংল্যান্ড। ইতালির ব্যাটিংয়ের পরীক্ষা এবার।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপে চতুর্থ ম্যাচ সোমবার। মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি। ধর্মতলা থেকে এসপ্ল্যানেড মেট্রোর সামনে দিয়ে রাজভবন পেরিয়ে ইডেনের উদ্দেশে হাঁটতে হাঁটতে ভ্রম তৈরি হতে পারে। মনে হতে পারে, ঠিক দেখছি তো? ইডেনে ইংল্যান্ড-ইতালির ম্যাচই রয়েছে তো? নাকি কলম্বো থেকে ভারতীয় দল উড়ে এসে সটান নেমে পড়েছে শহর কলকাতায়। ক্রিকেটের নন্দনকাননে। চারপাশে মেন ইন ব্লু-র জার্সি পরিহিত মুখ থিকথিক করছে যে!

চটক ভাঙবে মাঠে প্রবেশ করলে। গ্যালারিতে টিম ইন্ডিয়ার জার্সি পরে মানুষের ভিড়। ইংল্যান্ড-ইতালির ম্যাচ তো কী, টি-২০ বিশ্বকাপকে যেন উৎসবের রঙ দিচ্ছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ দেখতে হাজির হয়ে গিয়েছিলেন প্রায় ৪২ হাজার মানুষ! সোমবার ইংল্যান্ড-ইতালি ম্যাচে বিকেল ৪টের সময় দর্শক সংখ্যা প্রায় ১৭ হাজার। পরে যা আরও বাড়ারই কথা। ছোট দলের ম্যাচ দেখতেও মাঠে আসছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। আর অনেকেই আসছেন ভারতীয় দলের জার্সি পরে। ভারতের ম্যাচ নেই তো কী, মাঠে বসে প্রিয় দলের জার্সি পরার গর্ব মেলে ধরতে তো আর বাধা নেই।

সোমবার নীল জার্সি পরা এক দল নেমেছিল ইডেনে। ফুটবলের দেশ ইতালি। নীল জার্সি পরে ফুটবল মাঠে ঝড় তুলেছেন কখনও পাওলো মালদিনি, কখনও দেল পিয়েরো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। এবার ক্রিকেটেও ছাপ তৈরি করতে চান আজ্জুরিরা। প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলতে নেমে নেপালকে হারিয়ে মাইলফলক গড়েছে।

ইডেনে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করল ইতালি। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। দুপুর তিনটের ম্যাচ। সন্ধ্যায় শিশির পড়লেও, খুব বড় বাধা হবে না। তাই প্রথমে ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত হ্যারি ব্রুকের।

তবে ইতালির আঁটসাঁট বোলিংয়ে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। একটা সময় ১২.৫ ওভারে ১০৫/৫ হয়ে গিয়েছিল ইংল্যান্ড।

সেখান থেকে পাল্টা মারের দাওয়াই নিলেন স্যাম কারান, উইল জ্যাকসরা। ২২ বলে ৫৩ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেললেন জ্যাকস। ২১ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ডও গড়লেন। অইন মর্গ্যানের রেকর্ড ভেঙে দিলেন। ২৫ বলে হাফসেঞ্চুরি ছিল মর্গ্যানের। সেটাই টি-২০ বিশ্বকাপে কোনও ইংরেজ ক্রিকেটারের দ্রুততম হাফসেঞ্চুরি ছিল। সেই নজির ভাঙলেন জ্যাকস। মর্গ্যানের সামনেই। ধারাভাষ্য দেওয়ার জন্য মর্গ্যানও রয়েছেন মাঠে।

ইতালির প্রতিরোধ পেরিয়ে ২০ ওভারে ২০২/৭ তুলল ইংল্যান্ড। ইতালির ব্যাটিংয়ের পরীক্ষা এবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget