এক্সপ্লোর

T20 World Cup 2026: ইতালির লড়াইয়ে টলমল হয়েও শেষ হাসি ইংল্যান্ডের, ইডেন থেকেই নিশ্চিত সুপার এইটের টিকিট

England vs Italy: ফুটবলের দেশের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রইল ইডেন গ্যালারির নিঃশর্ত সমর্থন।

সন্দীপ সরকার, কলকাতা: ভারতের ম্যাচ না থাকলে ইডেন কি এখন আন্ডারডগদের উপাসক হয়ে পড়ে?

সাম্প্রতিক ট্রেন্ড অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে স্কটল্যান্ডের জয় দেখতে চেয়েছিলেন অনেকে। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচেও স্কটিশদের জন্য গর্জন করেছিল গ্যালারি।

সোমবার প্রায় ২৪ হাজারের ইডেন গলা ফাটাল ইতালির জন্য। ইংল্যান্ডের পরাজয় দেখতে চেয়ে চিৎকার করে গেলেন ক্রিকেটপ্রেমীরা। এত দর্শকের সমর্থন পেয়ে ইতালিও তেড়েফুঁড়ে ক্রিকেট খেলল। নিজেদের সেরাটাও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করল আজ্জুরিরা। একটা সময় মনে হচ্ছিল, অঘটন ঘটলেও ঘটতে পারে। যখন ইংরেজ স্পিনার আদিল রশিদের এক ওভারে তিন ছক্কা মেরে মোট ২১ রান তুলল ইতালি। সমীকরণ দাঁড়িয়েছিল, শেষ ২ ওভারে ইতালির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। ইডেনে তখন শব্দব্রহ্ম। আচমকা মাঠে ঢুকলে বিভ্রান্ত হতে পারেন, ইতালির ম্যাচ চলছে, নাকি নীল জার্সি পরে প্রিয় মেন ইন ব্লু নেমেছে!

যদিও ইংল্যান্ডের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি ইতালি। ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করে এক উইকেট তুললেন স্যামন কারান। শেষ ওভারে জোফ্রা আর্চারের এক্সপ্রেস গতিও সামলাতে পারল না ইতালি। কোনও রান না দিয়ে তুলে নিলেন ২ উইকেট। ২০২/৭ তাড়া করতে নেমে ২০ ওভারে ১৭৮ রানে শেষ হল ইতালির ইনিংস। ২৪ রানে ম্যাচ জিতলেন হ্যারি ব্রুকেরা।

ম্যাচের শেষে আতসবাজি পুড়ল ইডেন জুড়ে। এই ম্যাচ জিতে সুপার এইটে জায়গা পাকা করে ফেলল ইংল্যান্ড। সেটাই উদযাপন করা হল আলোর রোশনাইয়ে।

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ সি থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় দল হিসাবে এই গ্রুপ থেকে কারা উঠবে সুপার এইটে, তা নিয়েই ছিল চর্চা। ইংল্যান্ড জেতায় সেই ছবি পরিষ্কার হয়ে গেল।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। দল বিপদে পড়তে পারত, যদি না সাত নম্বরে নেমে ২২ বলে ৫৩ রানে অপরাজিত ও ম্যাচের মোড় ঘোরানো ইনিংস খেলতেন উইল জ্যাকস। ইংরেজ ব্যাটাররা শেষ মুহূর্তে প্রত্যাঘাত করলেন। একটি ছক্কা গ্যালারিতে এক মহিলার মুখে আঘাত করেছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই চালালেন জাস্টিন মস্কা (৩৪ বলে ৪৩ রান), বেন মানেত্তি (২৫ বলে ৬০ রান), গ্র্যান্ট স্টুয়ার্ট (২৩ বলে ৪৫ রান)। তবু শেষরক্ষা করতে পারল না ইতালি। ফুটবলের দেশের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রইল ইডেন গ্যালারির নিঃশর্ত সমর্থন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
Hardik Pandya: ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget