এক্সপ্লোর

T20 World Cup: কোন প্রেক্ষিতে ইডেন থেকে সরতে পারে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল? নিয়ম স্পষ্ট করল আইসিসি

Eden Gardens: সূচি প্রকাশের সময় খাতায় কলমে ৪ মার্চ প্রথম সেমিফাইনাল ম্যাচ দেওয়া হয়েছিল ইডেন গার্ডেন্সে। তবে শর্তসাপেক্ষে।

কলকাতা: টি-২০ বিশ্বকাপ মধ্যগগনে। গ্রুপ পর্বের খেলা শেষ। শুরু হয়ে গিয়েছে সুপার এইট পর্ব। ১ মার্চ সুপার এইট পর্বে ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে ভারতের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়। সেটাই কি টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকাননে শেষ ম্যাচ?

সূচি প্রকাশের সময় খাতায় কলমে ৪ মার্চ প্রথম সেমিফাইনাল ম্যাচ দেওয়া হয়েছিল ইডেন গার্ডেন্সে। তবে শর্তসাপেক্ষে। বলা হয়েছিল, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ হবে কলম্বোয়। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ৫ মার্চ, বৃহস্পতিবার। 

তবে যেটা নিয়ে ধোঁয়াশা ছিল, যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ কোথায় হবে? শ্রীলঙ্কাও এবারের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক। অবশেষে সুপার এইটের আগে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

সেমিফাইনালে পৌঁছলে শ্রীলঙ্কা তাদের সেই ম্যাচ হতে পারে ঘরের মাঠে, কলম্বোয়। তবে সব কিছু নির্ভর করছে তারা ফাইনালে উঠলে কাদের বিরুদ্ধে খেলবে, অর্থাৎ অন্য আর কোন দেশ শেষ চারে উঠবে তার ওপর।

ঘটনা হচ্ছে, পাকিস্তান যদি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারে আর অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা যদি ওঠে ও ভারত ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে খেলে, তাহলে সেই ম্য়াচটি হবে কলম্বোয়। আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। আইসিসি মূল যে ক্রীড়াসূচি প্রকাশ করেছিল, সেখানে এই ব্যাপারে অন্যরকম বলা ছিল। পরে সদস্য দেশগুলিকে ই-মেল মারফত যে প্লেয়িং কন্ডিশন ও সূচি পাঠিয়েছে টুর্নামেন্টের আয়জক আইসিসি, সেখানে এ ব্যাপারে সংশয় দূর করা হয়েছে।

কী বলা হয়েছে পরিবর্তিত নির্দেশিকায়?

  • প্রথম সেমিফাইনাল ম্যাচটি হয় কলম্বোয় অথবা কলম্বোয় হবে।
  • পাকিস্তান সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনাল হবে ৪ মার্চ কলম্বোয়। সে বিপক্ষে যে দলই থাকুক না কেন।
  • পাকিস্তান সেমিফাইনালে না উঠলে আর শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করলে আর তাদের ম্যাচ ভারতের সঙ্গে না পড়লে কলম্বোয় এক নম্বর সেমিফাইনালে খেলবে তারা।
  • আর যদি পাকিস্তান ও শ্রীলঙ্কা - দুই দলই সেমিফাইনালে না ওঠে? সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
  • ভারত যদি সেমিফাইনালে উঠলে তারা পাকিস্তান ছাড়া আর যে দলের বিরুদ্ধেই খেলুক না কেন, খেলবে মুম্বইয়ে। পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল হলে তা হবে কলম্বোয়।
  • যদি ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান - কোনও দলই সেমিফাইনালে না যায়, সেক্ষেত্রে সুপার এইটের গ্রুপ ওয়ানের সেরা দল গ্রুপ টুয়ের দ্বিতীয় দলের সঙ্গে কলকাতায় খেলবে। গ্রুপ টুয়ের সেরা দল গ্রুপ ওয়ান রানার্সদের সঙ্গে মুম্বইয়ে খেলবে।
  • শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দলই সুপার এইটে এক গ্রুপ রয়েছে। তাদের সেমিফাইনাল হওয়ার কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sanju Samson: ভারতকে চ্যাম্পিয়ন করে স্ত্রীকে কৃতিত্ব দিলেন স্যামসন, বাড়ি ফিরে কী বললেন টুর্নামেন্টের নায়ক?
ভারতকে চ্যাম্পিয়ন করে স্ত্রীকে কৃতিত্ব দিলেন স্যামসন, বাড়ি ফিরে কী বললেন টুর্নামেন্টের নায়ক?
T20 World Cup: অবশেষে 'বন্দিদশা' থেকে মুক্তি! ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কবে ফিরছেন দেশে?
অবশেষে 'বন্দিদশা' থেকে মুক্তি! ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কবে ফিরছেন দেশে?
Ishan Kishan: বোন-ভগ্নিপতির মর্মান্তিক পরিণতি, তারপরেও মাঠে নেমে দেশের দায়িত্ব পালন! মন জিতলেন ঈশান
বোন-ভগ্নিপতির মর্মান্তিক পরিণতি, তারপরেও মাঠে নেমে দেশের দায়িত্ব পালন! মন জিতলেন ঈশান
T20 World Cup: দুজনের মুখ দেখাদেখি নেই! ভারত বিশ্বকাপ জিততেই গম্ভীরের সঙ্গে খুনসুটি ধোনির, কী জবাব গৌতির?
দুজনের মুখ দেখাদেখি নেই! ভারত বিশ্বকাপ জিততেই গম্ভীরের সঙ্গে খুনসুটি ধোনির, কী জবাব গৌতির?
Advertisement

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget