এক্সপ্লোর

IND vs NZ Final: বিশ্বের সেরাই এখন দলের কাঁটা! ফাইনালের একাদশ থেকে নামী ক্রিকেটারকে ছেঁটে ফেলছে ভারত?

Varun Chakravarthy: রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে কি একাদশ বাছাইয়ে বৈপ্লবিক কোনও সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

আমদাবাদ: বিশ্বের এক নম্বর টি-২০ দল টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে। তবে তাদের বিশ্বসেরা টি-২০ ব্যাটার ও বিশ্বের সেরা টি-২০ বোলার - দুজনই দুর্বিষহ বিশ্বকাপ কাটাচ্ছেন। অভিষেক শর্মার ব্যাটে ধারাবাহিক রান নেই। আর বরুণ চক্রবর্তী উইকেট তুললেও, প্রচুর রান খরচ করছেন। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে কি একাদশ বাছাইয়ে বৈপ্লবিক কোনও সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে কি ফাইনালে ভারতীয় একাদশে দেখা যাবে না? প্রশ্নটা জোরাল হচ্ছে। ঘটনা হচ্ছে, ফিট থাকলে অভিষেক দলে থাকছেনই। পরপর বড় রান পাচ্ছেন না বলে অভিষেকের মতো বিস্ফোরক ব্যাটারকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত ভারতীয় দল নেবে বলে মনে হচ্ছে না কারও। সবচেয়ে বড় কথা, ঝুঁকি নিতে গিয়ে তিনি আউট হচ্ছেন। যা টি-২০ ক্রিকেটে যে কোনও ওপেনারই নিয়ে থাকেন। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এমনিতেই বিশ্বাস করেন যে, দলের স্বার্থে খেলছেন, এরকম ক্রিকেটারের জন্য তাঁর আস্থা অটুট থাকবে। যা অভিষেকের ক্ষেত্রে প্রযোজ্য।

কিন্তু বরুণ?

অনেকে বলছেন, বরুণ খারাপ বল করছেন না। তাঁর ভাল বলেও ছক্কা মেরে দিচ্ছেন ব্যাটার। বরুণও তা জানেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বরুণের প্রথম বলটিই ছিল দারুণ। উইকেটের ওপর। কিন্তু সেই বলেই জেকব বেথেল ছক্কা মেরে দেন। ঘটনা হচ্ছে. চলতি বিশ্বকাপে এই ঘটনা বারবার ঘটছে। গত ডিসেম্বর মাস থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে যা শুরু হয়েছে। টি-২০ ক্রিকেট কেরিয়ারে তাঁর সবচেয়ে ব্যয়বহুল ১১টি স্পেলের মধ্যে আটটিই এসেছে এই বিশ্বকাপে। 

ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন, 'বরুণের যা দক্ষতা ও বৈচিত্র, ও প্রত্যেক বলে উইকেট নিতে পারে। ও যদি বাউন্ডারি দেয়, বা পরিকল্পনা যা ছিল সেটা সঠিক প্রয়োগ করতে না পারে, ওর পক্ষে গুরুত্বপূর্ণ হচ্ছে পরের বলে সেটা করা। ওকে ক্রিজে নেমে খেলা কঠিন। ওর কাছে শুধু আত্মবিশ্বাসী থাকাটাই ব্যাপার। বলের গতি, লেংথ, নিয়ন্ত্রণ সঠিক রাখা জরুরি। বেশি ভাবা উচিত নয়।' মর্কেল যেন বোঝাতে চেয়েছেন, আগের বলে মার খেলে পরের বল করার সময় বরুণের মানসিক সমস্যা হচ্ছে।

বরুণের পাশে গোটা দল। উইকেটকিপার সঞ্জু স্যামসনকে দেখা যাচ্ছে বারবার গিয়ে কথা বলছেন। ইংল্যান্ড ম্যাচে জেকব বেথেল রিভার্স স্লগ স্যুইপে তৃতীয় ছক্কাটা মারার পর স্টাম্প মাইক্রোফোনে স্যামসনকে বলতে শোনা যায়, 'তুমি সময় নিয়ে বল করো।' ভাল বল করলেই স্যামসন বলেন, 'ভাল হচ্ছে, এটাই চাই।'

কিন্তু ঘটনা হচ্ছে, বরুণের সেরা বলগুলিও ভয় তৈরি করছে না ব্যাটারদের মনে। তাঁর বোলিংয়ে রহস্য গায়েব। যে চাতুরি তাঁর অস্ত্র, সেটা পড়ে ফেলছেন ব্যাটাররা। আর সেই কারণেই বরুণের শক্তিই এখন দুশ্চিন্তা দলের। যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। কিন্তু সুপার এইট পর্ব থেকে ওভার প্রতি ১১.৬২ রান করে খরচ করছেন। প্রত্যেক উইকেটের জন্য খরচ করছেন ৪৬.৫০ রান। 

ভারতীয় দল কি তাঁকে ছাড়াই নামবে ফাইনালে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs CSK Live Score: চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
Praful Hinge: ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
Shane Warne: ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
Advertisement

ভিডিও

West Bengal Assembly Election 2026: বাজছে ভোটের বাদ্যি, নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক
Poila Boishakh 2026: কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?
Kolkata News: বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Raghav Chadha News: রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক, পঞ্জাবের AAP সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, BJP-তে যাওয়া কি পাকা?
রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক, পঞ্জাবের AAP সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, BJP-তে যাওয়া কি পাকা?
Cameron Green: 'মেনে নাও ভুল হয়েছিল', গ্রিনকে নিয়ে বোমা ফাটালেন সহবাগ, কেকেআরকে দিলেন সাহসী পরামর্শ
'মেনে নাও ভুল হয়েছিল', গ্রিনকে নিয়ে বোমা ফাটালেন সহবাগ, কেকেআরকে দিলেন সাহসী পরামর্শ
Bohurupi 2 Shooting: শ্যুটিং শুরু হল 'বহুরূপী ২'-এর, এবার দুর্গাপুজোয় ফের মুখোমুখি দেব-শিবপ্রসাদ!
শ্যুটিং শুরু হল 'বহুরূপী ২'-এর, এবার দুর্গাপুজোয় ফের মুখোমুখি দেব-শিবপ্রসাদ!
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
Embed widget