এক্সপ্লোর

T20 World Cup: ভারতের মাটিতে সিরিজকেই সাফল্যের চাবিকাঠি বলছেন অ্যালেন, ফাইনালে উঠেই হুঁশিয়ারি দিলেন!

Finn Allen: আইপিএল শুরু হওয়ার দিন পঁচিশ আগে সমস্ত চিন্তাকে ইডেনের গ্যালারিতে ওড়ালেন ফিন অ্যালেন।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে ২ কোটি টাকা দিয়ে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কেনার পর অনেকে ভ্রু কুঁচকেছিলেন। ফের একটা বাজে লগ্নি হল না তো? আশঙ্কায় ছিলেন কেকেআর ভক্তরা।

আইপিএল শুরু হওয়ার দিন পঁচিশ আগে সমস্ত চিন্তাকে ইডেনের গ্যালারিতে ওড়ালেন ফিন অ্যালেন। কার্যত একার হাতে ধ্বংস করলেন দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার স্বপ্নকে। ৩৩ বলে ১০০ রান করে রংয়ের উৎসবের দিন আলোর রোশনাই ছড়ালেন অ্যালেন। ম্য়াচের সেরা হিসাবে আর কাউকে বেছে নেওয়ার প্রশ্নই ছিল না।

এটাই কি জীবনের সেরা ইনিংস? নিউজ়িল্য়ান্ডকে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে তোলার পর ফিন অ্যালেন বললেন, 'হ্যাঁ, আমি বলব সেটাই। আমি শুধু দলের জন্য ভাল কিছু করতে চেয়েছিলাম।'

১৭০ লক্ষ্য তাড়া করতে নেমে ৯.১ ওভারে ১১৭ রান যোগ করেন নিউজ়িল্যান্ডের দুই ওপেনার। সেখানেই খেলার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। টিম সিফার্টের সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠার নেপথ্যে কী পরিকল্পনা ছিল? অ্যালেন বলছেন, 'আমরা চেয়েচিলাম সুরুতেই ওদের কোণঠাসা করে ফেলতে। টিমি ওরকম ব্যাটিং করলে আমার কাজটা সহজ হয়ে যায়। আমি বল দেখেছি আর মারার জায়গায় থাকলেই মেরেছি। আর চেষ্টা করেছি ওকে স্ট্রাইক দিতে। ও যেভাবে ব্যাটিং করেছে, আমাদের ঝোড়ো শুরু হয়েছিল। আমরা চেয়েচিলাম শক্তিশালী জায়গায় থাকতে।'

নিজে যখন স্ট্রাইকে থাকছিলেন, ছন্দ বজায় রাখছিলেন কীভাবে? 'সেমিফাইনালে লড়াই করার মতো জায়গায় থাকা সহজ। আমাদের জন্য বিরাট ম্যাচ ছিল। আমার আর টিমির লক্ষ্যই ছিল সোজা ব্যাটে খেলব, জোরে বল মারব। একসঙ্গে ব্যাটিং খুব উপভোগ করেছি,' বলছিলেন অ্যালেন।

পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী কী বদল করেছিলেন ব্যাটিংয়ে? অ্যালেনের কথায়, 'উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। প্র্যাক্টিস থেকে উইকেটের একটা ভাল ধারণা তৈরি হয়েছিল। এখানে যখন এলাম, কালো মাটির পিচ, এর আগের ভারত সফর, সব মিলিয়ে ভাল জায়গায় ছিলাম মানসিকভাবে। বিশ্বকাপের আগে ওই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবার সেটা বোঝা যাচ্ছে।'

ফাইনালে উঠে খুশি অ্যালেন। বলছেন, 'দারুণ অনুভূতি। এই ম্যাচ থেকে অনেক কিছু ইতিবাচক পেলাম। সাফল্য উদযাপন করব। তারপর রবিবার একটা ফাইাল রয়েছে যেটা জিততে হবে। সেই ম্যাচের দিকে তাকিয়ে আছি।'

ভারত হোক বা ইংল্যান্ড, ফাইনালের আগেই কি হুঁশিয়ারি দিয়ে রাখলেন সেমিফাইনালের নায়ক?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Virat Kohli: চোট কি গুরুতর? কোহলিকে নিয়ে চিন্তার মধ্যেই এল বড় বিবৃতি
চোট কি গুরুতর? কোহলিকে নিয়ে চিন্তার মধ্যেই এল বড় বিবৃতি
Asha Bhosle Demise: 'আকাশছোঁয়া সাফল্যের পরও এত বিনম্র', আশার প্রয়াণে ২০ বছর আগের স্মৃতিতে ডুব লি'র
'আকাশছোঁয়া সাফল্যের পরও এত বিনম্র', আশার প্রয়াণে ২০ বছর আগের স্মৃতিতে ডুব লি'র
Vaibhav Sooryavanshi: এবার কি ভারতীয় দলে ১৫ বছরের বৈভব? কোন সিরিজে..
এবার কি ভারতীয় দলে ১৫ বছরের বৈভব? কোন সিরিজে..
IPL 2026: বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, প্রত্যাবর্তনের লড়াইয়ে ম্য়াচ জেতানো জোড়া অর্ধশতরান গিলের
বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, প্রত্যাবর্তনের লড়াইয়ে ম্য়াচ জেতানো জোড়া অর্ধশতরান গিলের
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman(১২.০৪.২৬): নিভল 'আশা'র আলো, সঙ্গীতজগতে শোকের অন্ধকার | ফিরে দেখা একান্ত সাক্ষাৎকার | Asha Bhosle
Tanishq | নববর্ষের আগে বিশেষ গয়নার সম্ভার নিয়ে এল তানিষ্ক। দাম শুরু হচ্ছে ৪৫ হাজার টাকা থেকে
Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Investment Schemes: ২ লাখ টাকা কেবল সুদ, এই সরকারি স্কিমের বিষয়ে জানেন ?
২ লাখ টাকা কেবল সুদ, এই সরকারি স্কিমের বিষয়ে জানেন ?
Asha Bhosle Death :আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি- মমতার, কী লিখলেন এক্স পোস্টে ?
আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি- মমতার, কী লিখলেন এক্স পোস্টে ? "২০১৮ সালে আমরা তাঁকে.."
West Bengal Election Live Update: পশ্চিমবঙ্গের সব কেন্দ্রের প্রার্থীই মোদি, শিলিগুড়ির সভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
পশ্চিমবঙ্গের সব কেন্দ্রের প্রার্থীই মোদি, শিলিগুড়ির সভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
Asha Bhosle Death: ৮ দশকের কেরিয়ার, ৯০তম জন্মদিনে লাইভ কনসার্ট, লতাদিদির সঙ্গে সত্যিই কি 'রেষারেষি' ছিল আশা তাই-এর
৮ দশকের কেরিয়ার, ৯০তম জন্মদিনে লাইভ কনসার্ট, লতাদিদির সঙ্গে সত্যিই কি 'রেষারেষি' ছিল আশা তাই-এর
Embed widget