এক্সপ্লোর

T20 World Cup: 'রোহিত থাকলে বুমরাকে এভাবে ব্যবহার করত না..', সূর্যর নেতৃত্ব নিয়ে সওয়াল তুললেন কাইফ

IND vs SA: মিলার ও ব্রেভিসের পার্টনারশিপ যখন গড়ে উঠছে, তখন বুমরাকে না ব্যবহার করানোটাই যে বড় ভুল, তা জানিয়ে দিলেন কাইফ।

হায়দরাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে হারের কারণ ময়নাতদন্ত করতে গিয়ে সূর্যকুমার যাদব ও টিম ম্য়ানেজমেন্টকে প্রশ্নের মুখে ফেলে দিলেন মহম্মদ কাইফ। জসপ্রীত বুমরাকে দল ঠিকভাবে ব্যবহার করতে পারেনি বলেই ম্য়াচ হারতে হয়েছে ভারতকে, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। মিলার ও ব্রেভিসের পার্টনারশিপ যখন গড়ে উঠছে, তখন বুমরাকে না ব্যবহার করানোটাই যে বড় ভুল, তা জানিয়ে দিলেন কাইফ। এমনকী রোহিত শর্মা থাকলে যে বুমরাকে অন্যভাবে ব্যবহার করতেন, তাও মনে করিয়ে দিলেন কাইফ। 

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বয়ানে কাইফ বলেছেন, ''আমরা ম্য়াচটি হেরে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ৭ থেকে ১৫ ওভারের মধ্যে। ক্যাপ্টেন সূর্যকুমার বুমরার প্রথম দুটো ওভার দ্রুত ব্যবহার করে দিয়েছিল। এরপর বাকি দুটো ওভার ডেথ ওভারের জন্য রেখে দিয়েছিল। তবে রোহিত থাকলে কিন্তু এভাবে ব্যবহার করত না ওকে।''

এরপরই কাইফ বলেন, ''বুমরাকে প্রথমে একটি ওভার বল দেওয়া উচিৎ ছিল। ওর বোলিং ওভারের দুটো স্পেলের মধ্যে অনেকটাই ব্যবধান ছিল। যা করাটা উচিৎ হয়নি। বুমরা ছাড়া আর কোনও বড় ম্য়াচ উইনার এই দলে নেই। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ওকে আক্রমণে নিয়ে এসে পার্টনারশিপটা ভাঙা উচিৎ ছিল।''

তিলক বর্মার খারাপ পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন সুনীল গাওস্কর। স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে সুনীল গাওস্কর জানিয়েছেন, ''মিলার ও ব্রেভিসের পার্টনারশিপটা একবার দেখলেই বোঝা যাবে যে ওরা কীভাবে পিচে টিকে থেকে ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তুলেছিল। সেই একই কাজ ভারতীয় ব্যাটারদের প্রয়োজন ছিল। কিন্তু ভারতীয় দল প্রোটিয়া ইনিংস দেখে কিছুই শেখেনি। যদি প্রতিপক্ষ দলের ব্যাটার এমন একটা পিচে এভাবে খেলতে পারে, তাহলে তোমাকেও তো পাল্টা খেলাটা খেলতে হবে। অহংকারের সঙ্গে ভারতীয় দল মাঠে নেমেছিল, আর প্রত্যেকে ব্যাট ছুড়ে নিজেদের উইকেট খুইয়ে এসেছে। মূলত সব বিভাগেই প্রোটিয়ারা টেক্কা দিয়েছে ভারতকে।''

আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ১ মার্চ খেলতে নামবে ভারত। দুটো ম্য়াচেই বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। এছাড়াও প্রোটিয়া শিবির যাতে তাঁদের বাকি দুটো ম্য়াচেই জয় ছিনিয়ে নিতে পারে, তা দেখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
Hardik Pandya: ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Embed widget