এক্সপ্লোর

Afghanistan Cricket Team: বিশ্বকাপের মাঝেই নেতৃত্ব হারালেন টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা তারকা! বড় সিদ্ধান্ত ঘোষণা

Rashid Khan: ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান । তবে এবার সুপার এইটে উঠতেও ব্যর্থ ।

কাবুল: টি-২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা তারকা তিনি । টি-২০ বিশ্বকাপের মাঝেই চাকরি হারালেন রশিদ খান (Rashid Khan)! নেতৃত্ব হারালেন আফগানিস্তান ক্রিকেটের কিংবদন্তি । বৃহস্পতিবার যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আফগান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board) । ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদ্রানকে (Ibrahim Zadran) আফগানিস্তানের টি-২০ দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হল । শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে জাদ্রানই আফগান দলকে নেতৃত্ব দেবেন ।

রশিদকে নেতৃত্ব থেকে সরানোর চিন্তাভাবনা বেশ কিছুদিন ধরেই করছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড । ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান । তবে এবার সুপার এইটে উঠতেও ব্যর্থ । গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে । যার নেপথ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সুপার ওভারে হার । শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু হতে আর মাত্র এক সপ্তাহের সামান্য কিছু বেশি সময় বাকি । তার আগেই বিরাট সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড । রশিদের হাত থেকে কেড়ে নেওয়া হল নেতৃত্বের ব্যাটন । বড় দায়িত্ব দেওয়া হল জাদ্রানকে । যিনি টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন । 

আসন্ন সিরিজে ক্রিকেট দলেও পরিবর্তন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi), গুলবদিন নইব (Gulbadin Naib) ও মহম্মদ ইশাককে (Mohammad Ishaq) ওয়ান ডে ও টি-২০ - দুই সিরিজের দলেই রাখা হয়নি । তিনজনই আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন । টি-২০ দলে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটার নূর রহমান, বাঁহাতি স্পিনার অলরাউন্ডার শরাফুদ্দিন আশরফ ও বাঁহাতি পেসার ফারিদ আমেদকে । ওয়ান ডে দলে ফিরেছেন ফারিদ আমেদ মালিক । 

 

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে শারজা ও দুবাইয়ে সিরিজ় খেলবে আফগানিস্তানের । যদিও ইরান-ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে সেই সিরিজ় আয়োজন করা যাবে কি না, সে দিকে নজর রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-২০ ম্যাচ হওয়ার কথা । ২০, ২২ ও ২৫ মার্চ হওয়ার কথা আফগানিস্তান-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের তিন ম্যাচ । তার আগেই অধিনায়ক বদলে ফেলল আফগানিস্তান ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rashid Khan: ভারতের হয়ে খেলার প্রস্তাব! রশিদের মন্তব্যে হইচই, আফগান তারকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিসিআই?
ভারতের হয়ে খেলার প্রস্তাব! রশিদের মন্তব্যে হইচই, আফগান তারকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিসিআই?
Bengal Cricket Team: বাংলা ক্রিকেট দলের কোচ কে হবেন? বড় বদল! বেনজির সিদ্ধান্ত সিএবি-র, জারি হবে বিজ্ঞপ্তি
বাংলা ক্রিকেট দলের কোচ কে হবেন? বড় বদল! বেনজির সিদ্ধান্ত সিএবি-র, জারি হবে বিজ্ঞপ্তি
Gayle Supports Dinda: ভোটের প্রচারে ক্রিস গেল! নির্বাচনী আবহে বিরাট চমক, কাকে সমর্থন করলেন?
ভোটের প্রচারে ক্রিস গেল! নির্বাচনী আবহে বিরাট চমক, কাকে সমর্থন করলেন?
Pakistan Cricket Team: গুরুতর অভিযোগ পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে, টি-২০ বিশ্বকাপের সময় মারাত্মক কাণ্ড!
গুরুতর অভিযোগ পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে, টি-২০ বিশ্বকাপের সময় মারাত্মক কাণ্ড!
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(২১.০৪.২৫) পর্ব ২ | ভোটের বাংলায় রসনা-রাজনীতি, মোদির ঝালমুড়ির পর এবার অনুরাগ ঠাকুরের মাছ-ভাত | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(২১.০৪.২৫) পর্ব ১ | দাঁতনে বিজেপির প্রচারে হামলা, আহত প্রার্থী, গাড়ি ভাঙচুর, বাইকে আগুন | ABP Ananda LIVE
West Bengal Election 2026: ভোট আসছে, আসছে নতুন আরও একটা সরকার, মানুষ কী চাইছেন? | Dharmatala | ABP
West Bengal Election 2026: খুশি? অখুশি? নতুন সরকারের কাছে কী কী চাই গড়িয়াহাটের? | Gariahat |
যুক্তি-তক্কো পর্ব ২ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Fine Rules : ন্যূনতম টাকা রাখেননি অ্যাকাউন্টে ? জরিমানা থেকে ১৯ হাজার কোটি কামিয়েছে ব্যাঙ্ক, কারা নেয় না ফাইন ?
ন্যূনতম টাকা রাখেননি অ্যাকাউন্টে ? জরিমানা থেকে ১৯ হাজার কোটি কামিয়েছে ব্যাঙ্ক, কারা নেয় না ফাইন ?
RBI New Rule:  আপনাকে না জানিয়ে টাকা কাটছে ব্যাঙ্ক ? রিজার্ভ ব্যাঙ্ক আনল নতুন নিয়ম
আপনাকে না জানিয়ে টাকা কাটছে ব্যাঙ্ক ? রিজার্ভ ব্যাঙ্ক আনল নতুন নিয়ম
Nusrat Jahan: যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা
যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা
TMC News: 'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
Rahul Gandhi Rally : 'অনুমতি দেয়নি মমতার প্রশাসন', কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা
'অনুমতি দেয়নি মমতার প্রশাসন', কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা
Pahalgam Attack Anniversary: পহেলগাঁও হামলার এক বছর, নিহতদের শ্রদ্ধার্ঘ মোদির, কিন্তু এখনও উত্তর নেই বহু প্রশ্নের
পহেলগাঁও হামলার এক বছর, নিহতদের শ্রদ্ধার্ঘ মোদির, কিন্তু এখনও উত্তর নেই বহু প্রশ্নের
Salary News:  মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
 মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
West Bengal Election 2026 : ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়?
ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়?
Embed widget