এক্সপ্লোর

IND VS ENG Match Highlights: স্যামসনের তাণ্ডবের পর বুম বুম বুমরা! বেথেলের সেঞ্চুরি ব্যর্থ করে বিশ্বকাপের ফাইনালে ভারত

T20 World Cup 2026: বুমরা কাজের কাজ করে দিয়ে গেলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে যাঁর উত্থান, তাঁর কাছে ৬টা বল জায়গায় রাখা যেন বাগানে বেড়ানোর মতো। ৬ বলে তিনি দিলেন ৬ রান!

মুম্বই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সবচেয়ে সাহসী সিদ্ধান্ত কি যশপ্রীত বুমরার হাতে ১৮তম ওভারটা তুলে দিয়ে নিয়েছিলেন সূর্যকুমার যাদব?

৩ ওভারে তখন আর ৪৫ রান বাকি ইংল্যান্ডের। বুমরার বাকি আর একটাই ওভার। ম্যাচ শেষ ওভারে গড়ালে আর বোলার কোথায়! অনেকেই সূর্যর সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। 

তবে বুমরা কাজের কাজ করে দিয়ে গেলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে যাঁর উত্থান, যিনি ওয়াংখেড়ে স্টেডিয়াম চেনেন হাতের তালুর মতো, তাঁর কাছে ৬টা বল জায়গায় রাখা যেন বাগানে বেড়ানোর মতো। ৬ বলে তিনি দিলেন ৬ রান! দেখে কে বলবে যে, ক্রিজে সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকা জেকব বেথেল রয়েছেন।

শেষ ১২ বলে দরকার ছিল ৩৯ রান। হার্দিক ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা খেলেও স্যাম কারানকে তুলে নিয়ে বড় ধাক্কা দিলেন। শেষ ওভারে শিবম দুবে ২২ রান খরচ করলেও, ভারতের ম্যাচ জিততে সমস্যা হয়নি। ৭ রানে জিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

সেই সঙ্গে নেওয়া হল মধুর প্রতিশোধও। চার বছর আগে, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতকে দুরমুশ করেছিল ইংল্যান্ড। ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। এবারের টি-২০ বিশ্বকাপে শেষ চার থেকে ইংরেজদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল ভারত।

তবে জয়ের পথ মসৃণ ছিল না। প্রথমে ব্যাট করে ভারত রেকর্ড ২৫৩/৭ তোলার পরেও মাত্র ৭ রানে জিততে হল ম্যাচ। ২৪৬/৭ তুলল ইংল্যান্ড। তাদের হয়ে দুরন্ত লড়াই বেথেলের। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করলেন। ভেঙে দিলেন ক্রিস গেলের রেকর্ড। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন। গেল করেছিলেন ৪৭ বলে। দ্রুততম সেঞ্চুরি একদিন আগেই ইডেনে করেছেন ফিন অ্যালেন (৩৩ বলে)। ৩৮ বলে ১০৫ করে রান আউট হন বেথেল।

বুমরা ৪ ওভারে ৩৩ রান খরচ করে নিলেন এক উইকেট। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অক্ষর পটেলের দুরন্ত দুটি ক্যাচও। একটি নিজে নেন। বুমরার বলে। পিছনের দিকে দৌড়ে শরীর ছুঁড়ে হ্যারি ব্রুকের ক্যাচ। অন্যটি বাউন্ডারির বাইরে থেকে ছোঁ মেরে মাঠে ফিরিয়ে তুলে দেন শিবম দুবের হাতে। বিপজ্জনক উইল জ্যাকসের ক্যাচ।

ব্যাট হাতে ফের ভারতের ত্রাতা সঞ্জু স্যামসন। ৪২ বলে ৮৯ রান করে ইংরেজ বোলিংকে ধ্বংস করেন। ঈশান কিষাণ (১৮ বলে ৩৯ রান) ও শিবম (২৫ বলে ৪৩ রান) যোগ্য সঙ্গত দেন। ম্যাচের সেরা হয়েছেন স্যামসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: বারংবার প্রশ্ন উঠে তার বয়স নিয়ে, ২০১৯ সালে BCCI-র ‘বোন টেস্টে‘ বৈভব সূর্যবংশীর কত বয়স ধরা পড়েছিল? 
বারংবার প্রশ্ন উঠে তার বয়স নিয়ে, ২০১৯ সালে BCCI-র ‘বোন টেস্টে‘ বৈভব সূর্যবংশীর কত বয়স ধরা পড়েছিল?
IPL 2026: বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ইয়েনসেন, এটাই কি 'ক্যাচ অফ দ্য আইপিএল'?
বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ইয়েনসেন, এটাই কি 'ক্যাচ অফ দ্য আইপিএল'?
Vaibhav Sooryavanshi: পাকিস্তানেরও ঘুম উড়িয়েছে বৈভব, টিভি শোয়ের আলোচনায় 'ওয়ান্ডার কিড'
পাকিস্তানেরও ঘুম উড়িয়েছে বৈভব সূর্যবংশী, টিভি শোয়ের আলোচনায় 'ওয়ান্ডার কিড'
Babar Azam: আইপিএলে বিরাট যে কৃতিত্বের মালিক, পিএসএলে সেই নজিরই গড়লেন বাবর
আইপিএলে বিরাট যে কৃতিত্বের মালিক, পিএসএলে সেই নজিরই গড়লেন বাবর
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget