এক্সপ্লোর

IND vs PAK: দিন গড়ালেই বৃষ্টির সম্ভাবনা! কলম্বোতে ভেস্তে যাবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ?

T20 World Cup 2026: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারত ও পাকিস্তান উভয় দলই নিজেদের দুই ম্যাচই জিতেছে। তারা যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছে।

কলম্বো: ইতিমধ্যেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ১৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে বর্তমানে সকলের মুখে মুখে কিন্তু একটাই ম্যাচের চর্চা। যে কোনও আইসিসি টুর্নামেন্টেই সবথেকে বেশি চর্চা থাকে ভারত বনাম পাকিস্তান ম্যাচ (IND vs PAK) ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা, আলোচনার অন্ত নেই। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সেই ম্যাচ আয়োজিত হবে। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই দুরন্ত ক্রিকেট, প্রতিদ্বন্দ্বিতা আর অবিস্মরণীয় কিছু মুহূর্ত, বিতর্ক। বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারত ও পাকিস্তান উভয় দলই নিজেদের দুই ম্যাচই জিতেছে। তারা যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছে। আজ আবার নেদারল্যান্ডস মাঠে নামছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেই ম্যাচে ডাচরা বড় ব্যবধানে জিতলে কিন্তু ভারত ও পাকিস্তান, দুই দলের উপরেই চাপ একটু বাড়বে। এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ভারত ও পাকিস্তান ম্য়াচ বেশ গুরুত্বপূর্ণ। তবে সেই ম্যাচে পরিবেশ কেমন থাকবে?

দ্বীপরাষ্ট্রে এই সময়ে কিন্তু মাঝে মধ্যে ঝড়, বৃষ্টি দেখা যায়। বিশেষত বিকেলের দিকে এই মরশুমে শ্রীলঙ্কায় প্রায়শই বৃষ্টি হয়। ভারত বনাম পাকিস্তানের ম্যাচও কিন্তু সন্ধেবেলাতেই আয়োজিত হবে। তাহলে কি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচেও বৃষ্টি হবে? পূর্বাভাস কিন্তু খুব একটা ইতিবাচক নয়। প্রাথমিকভাবে আঞ্চলিক পূর্বাভাস বলছে রবিবার ম্যাচের দিন আকাশ মেঘলা থাকবে, জোরাল হাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টির সম্ভাবনা মূলত বিকেল চারটে থেকে ছয়টা পর্যন্ত।

ম্যাচ শুরু হওয়ার কথা রাত সাতটায়। সেই সময় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে। সন্ধে সাতটার পর থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্তু ম্য়াচের আগে যদি অঝোরে বৃষ্টি হয়, তাহলে কিন্তু চিন্তা বাড়বেই। এমন পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে গেলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। এতে কেউই খুব একটা খুশি যে হবে তেমনটা নয়। 

এই ম্যাচের আগে অবশ্য ভারতীয় দলের সমর্থকরা দলের তারকা ওপেনারকে নিয়েও উদ্বিগ্ন। অভিষেক শর্মা পেটের সমস্যায় নামিবিয়া ম্যাচ খেলতে পারেননি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কি না, সেই নিয়ে জোর আলোচনা চলছে। খবর অনুযায়ী কলম্বোয় অভিষেক কেমন অনুশীলন করছেন, সেই দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাঁর খেলার বিষয়ে নিশ্চিতভাবে জানতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sunrisers Leeds: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ায় বিদ্রুপের ঝড়, বন্ধ সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্ট
Gautam Gambhir: বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget