IND vs SA: আমদাবাদে বিশ্বকাপ ফাইনালের রিম্য়াচ, কেমন হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের পিচ? কোথায় দেখবেন খেলা?
India vs South Africa: একদিকে যেখানে এই ম্যাচের মাধ্যমে প্রোটিয়াদের সামনে ২০২৪ সালের ফাইনালের বদলা নেওয়ার সুযোগ, সেখানে ভারতের সামনে নিজেদের অপরাজিত বিশ্বকাপ সফর অব্যাহত রাখার হাতছানি।

আমদাবাদ: গ্রুপ পর্ব শেষ। শনিবার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটের লড়াই। সপ্তাহান্তে মুখোমুখি হচ্ছে বিশের বিশ্বকাপের দুই অপরাজিত দল। গত বারের ফাইনালের রিম্যাচ হবে আজ। সম্মুখসমরে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। একদিকে যেখানে এই ম্যাচের মাধ্যমে প্রোটিয়াদের সামনে ২০২৪ সালের ফাইনালের বদলা নেওয়ার সুযোগ, সেখানে ভারতের সামনে নিজেদের অপরাজিত বিশ্বকাপ সফর অব্যাহত রাখার হাতছানি। দর্শকরা কিন্তু এক টানটান ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের ব্রডকাস্টিং তথা ম্যাচ সংক্রান্ত না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
কোথায় হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ?
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সুপার এইটের ম্যাচটি আয়োজিত হতে চলেছে।
কখন শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই?
২২ ফেব্রুয়ারি, রবিবার এই ম্য়াচটি শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।
কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচটি।
পিচ রিপোর্ট
ছোট বাউন্ডারি, ভাল পিচ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাধারণত হাইস্কোরিং ম্যাচই দেখা যায়। তবে এই স্টেডিয়ামে কালো মাটির পিচে গত ম্যাচে রান তোলা খানিকটা চ্যালেঞ্জিংই হয়েছিল। এই ম্য়াচও কালো মাটির পিচে খেলা হবে। তাই রানের প্রত্যাশা থাকলেও খুব বেশি রান হবে, এমনটাও আশা করা বৃথা। তাও আলোয় রাতের ম্যাচে দলগুলি রান তাড়া করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে এবং এই ম্য়াচেও তাঁর অন্যথা হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া
সপ্তাহান্তে আমদাবাদের তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকার কথা। তবে সুখবর ম্যাচের সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই টানটান ম্যাচের আশা করাই যায়।
এই ম্যাচের আগে অবশ্য ভারতীয় শিবিরে খানিক উদ্বেগের বাতাবরণ। ভারতীয় দল প্রোটিয়াদের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমদাবাদে অনুশীলন সারছিল। সেই সময়ই ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ চোট পান। সিরাজ শুক্রবার নেটে বোলিং করছিলেন। তখনই হার্দিক পাণ্ড্যর মারা এক শক্তিশালী শটে সিরাজ আহত হন। বাধ্য হয়ে নেট ছেড়ে বেরিয়ে যান সিরাজ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়ে। তবে সৌভাগ্যবশত সেই উদ্বেগ দীর্ঘস্থায়ী হয়নি। খানিকটা সময় নেটের বাইরে থাকার পর সিরাজ আবার নেটে ফিরে নিজের প্রস্তুতি চালু রাখেন।
প্রস্তুতি শেষ, এবার পালা ম্যাচের। সপ্তাহান্তে টুর্নামেন্টের দুই অপরাজিত দলের মধ্যে কারা জয়ের হাসি হাসে, এখন সেটাই দেখার বিষয়।




















