এক্সপ্লোর

IND vs WI: ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে রানের পাহাড় না বোলারদের বাড় বাড়ন্ত, কেমন হবে ইডেনের পিচ?

T20 World Cup 2026: শুক্রবার সন্ধেতে ইডেন গার্ডেন্সের পিচ পরিদর্শনে আসেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) একেবারে 'বিজনেস এন্ড'-এ পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই সেমিফাইনালে দুই দল নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে চতুর্থ সেমিফাইনালিস্ট পাওয়ার জন্য একেবারে সুপার এইটের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সপ্তাহান্তে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI)। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার অভাব নেই।

স্বাভাবিকভাবেই দুই যুযুধান প্রতিপক্ষের ম্যাচ যে ২২ গজে খেলা হবে, সেইদিকে সকলের নজর রয়েছে। কেমন হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের ২২ গজ? শুক্রবার দিন ইডেনের পিচ পরিদর্শনে মাঠে এসেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সিএবি সভাপতি পিচ দেখার পরেই তা পুরোপুরি কভার দেওয়া হয়। ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukherjee) সঙ্গে সৌরভ বেশ অনেকটা সময় কথাও বলেন। সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারক আশিষ ভৌমিকও।

সুজন জানান ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের 'কোয়ার্টার ফাইনাল' ম্যাচও খেলা হবে। স্কটল্যান্ড এই পিচেই ২০০-র অধিক রান তুলেছিল। আসন্ন ম্যাচেও প্রচুর রান উঠবে বলে দাবি করছেন সুজন। তিনি PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'সৌরভ পিচ যেরকম প্রস্তুত করা হচ্ছে, তা দেখে বেশ খুশি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচও এই পিচেই খেলা হয়েছিল। এটা ইডেনের উইকেট যেমন হয়ে থাকে, তেমনই চরিত্রের হবে যেখানে প্রচুর রান উঠবে এবং তার পাশাপাশি বোলারদের জন্যও খানিকটা মদত থাকবে।'

সুজন আরও জানান যে এই ম্যাচের সময় রাতে কিন্তু প্রচুর শিশিরও পড়বে। এবার দেখার দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ে জয়ের হাসি কোন দল হাসে। এই ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন রিঙ্কু সিংহ। ANI-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের তরফে সংবাদসংস্থাকে রিঙ্কুর শনিবার কলকাতায় আসার কথা নিশ্চিত করা হয়েছে। 

মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে ছিলেন রিঙ্কুর বাবা। শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় খানচন্দ্র সিংহের। রিঙ্কুর বাবা ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষ কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কুর বাবা। আজ বাকি ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের জন্য কলকাতায় চলে আসলেও, স্বাভাবিকভাবেই আসেননি রিঙ্কু। তাঁকে বাবার শেষযাত্রায় বাবাকে কাঁধ দিতে দেখা যায়। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছিলেন রিঙ্কু হয়তো ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচে খেলবেন না। তবে দুরন্ত মানসিক শক্তির পরিচয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gautam Gambhir: বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের হিন্দু ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
বিশ্বকাপজয়ীর কটাক্ষ উড়িয়ে ফের হিন্দু ধর্মস্থানে গম্ভীর, গুরুদ্বারে গিয়ে প্রার্থনা
Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget