এক্সপ্লোর

IND vs WI: 'কোয়ার্টার ফাইনাল' ম্যাচে সম্মুখসমরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কখন, কোথায় দেখবেন খেলা? কেমন হবে পিচ?

India vs West Indies: এর আগে বিশের বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় চারবার একে অপরের মুখোমুখি হয়েছে।

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মাঠে নেমে পড়বে দুই যুযুধান প্রতিপক্ষ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় (India vs West Indies)। এই দুই শক্তিধর দেশের লড়াইয়ে জয়ী দেশই শেষ দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবে। এই 'কোয়ার্টার ফাইনাল' ম্যাচটি ঘিরে তাই সমর্থকদের মধ্যেই উত্তেজনা, উন্মাদনার কমতি নেই। 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের হাড্ডাহাড্ডি এই ম্যাচের না না খুঁটিনাটি, কোথায় খেলা দেখা যাবে, এই সব না না বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া।

কোথায় হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র দ্বৈরথ?

কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র সুপার এইটের ম্যাচটি আয়োজিত হতে চলেছে।

কখন শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র লড়াই?

১ মার্চ, রবিবার এই ম্য়াচটি শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।

কোথায় দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র ম্যাচ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়র বিশ্বকাপের ম্যাচটি।

পিচ রিপোর্ট

শুক্রবার দিন ইডেনের পিচ পরিদর্শনে মাঠে এসেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি পিচ দেখার পরেই তা পুরোপুরি কভার দেওয়া হয়। ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরভ বেশ অনেকটা সময় কথাও বলেন। সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারক আশিষ ভৌমিকও।

সুজন জানান ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের 'কোয়ার্টার ফাইনাল' ম্যাচও খেলা হবে। স্কটল্যান্ড এই পিচেই ২০০-র অধিক রান তুলেছিল। আসন্ন ম্যাচেও প্রচুর রান উঠবে বলে দাবি করছেন সুজন। তিনি PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'সৌরভ পিচ যেরকম প্রস্তুত করা হচ্ছে, তা দেখে বেশ খুশি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচও এই পিচেই খেলা হয়েছিল। এটা ইডেনের উইকেট যেমন হয়ে থাকে, তেমনই চরিত্রের হবে যেখানে প্রচুর রান উঠবে এবং তার পাশাপাশি বোলারদের জন্যও খানিকটা মদত থাকবে।'

হেড-টু-হেড

টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় একে অপরের বিরুদ্ধে মোট ৩০ বার মাঠে নেমেছে। ভারত এর মধ্যে ১৯টি ম্যাচ জিতেছে, ক্যারিবিয়ান দল জিতেছে ১০টি। এক ম্যাচ পরিত্যক্ত হয়।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বললে ছবিটি কিন্তু বেশ খানিকটা আলাদা। এখনও পর্যন্ত বিশের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চারবার মুখোমুখি হয়েছে। সেখানে তিনবারই ভারতীয় দলকে হারতে হয়েছে। ২০১৪ সালে বিরাট কোহলির ব্যাটে ভর করে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ভারতের একমাত্র জয় এসেছিল। সপ্তাহান্তে ক্রিকেটের নন্দন কাননে কী হবে? ম্যাচ শেষে কারা জয়ের হাসি হাসবেন এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

T20 World Cup 2026: সেমিফাইনালে শেষ ওভারে কার বল করার কথা ছিল? কৌশল ফাঁস করলেন শিবম দুবে
সেমিফাইনালে শেষ ওভারে কার বল করার কথা ছিল? কৌশল ফাঁস করলেন শিবম দুবে
IND vs NZ Final: বিশ্বের সেরাই এখন দলের কাঁটা! ফাইনালের একাদশ থেকে নামী ক্রিকেটারকে ছেঁটে ফেলছে ভারত?
বিশ্বের সেরাই এখন দলের কাঁটা! ফাইনালের একাদশ থেকে নামী ক্রিকেটারকে ছেঁটে ফেলছে ভারত?
IND vs NZ Final: আমদাবাদে বিশের বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কোন দলের হাতে উঠবে ট্রফি?
আমদাবাদে বিশের বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কোন দলের হাতে উঠবে ট্রফি?
INDW vs AUSW: সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget