এক্সপ্লোর

IND vs SA: অভিষেকের বদলে সুযোগ পাবেন সঞ্জু? সুপার এইটের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতীয় একাদশ?

T20 World Cup 2026: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের গ্রুপে কিন্তু সকল অপরাজিত দলগুলিই রয়েছে।

আমদাবাদ: গ্রুপ পর্বে ভারতীয় দল চার প্রতিপক্ষকেই পরাজিত করেছে। অপরাজিতভাবেই টিম ইন্ডিয়া সুপার এইটে কোয়ালিফাই করেছে। তবে সুপার এইটে তাঁদের সামনে চ্যালেঞ্জ আরও কড়া হবে। ভারতীয় দলের সঙ্গে গ্রুপ ১-এ থাকা বাকি তিন দলও কিন্তু অপরাজিতভাবেই শেষ আটে পৌঁছেছে। তাই সুপার এইটের প্রতিটি ম্য়াচেই নতুন চ্যালেঞ্জ আসবে। ভারতকে এই রাউন্ডে প্রথম চ্যালেঞ্জ জানাবে দক্ষিণ আফ্রিকা (IND vs SA)।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে ভারতীয় দলের একাদশ কেমন হবে, সেই নিয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে কৌতূহল রয়েছে। সুপার এইটের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য সবথেকে বড় চিন্তার কারণ হল অভিষেক শর্মার (Abhishek Sharma) ফর্ম। তিন ম্য়াচ খেলে ফেললেও, এখনও চলতি মেগা টুর্নামেন্টে খাতাই খুলতে পারেননি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী)। তাঁর জায়গায় কি তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে খেলার সুযোগ দেওয়া হবে?

দলের বাইরে অভিষেকের ফর্ম নিয়ে যতই সমালোচনা হোক, দলের অন্দরে কিন্তু সকলে তাঁর ওপর আস্থাই রাখছে। মর্নি মর্কেল থেকে সূর্যকুমার যাদব, সকলেই ভারতীয় ওপেনারের পাশেই দাঁড়িয়েছেন। ম্য়াচের আগেরদিনই যেমন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার জানিয়ে দিলেন, 'অভিষেকের ফর্ম নিয়ে যাঁরা চিন্তিত, আমি তাঁদের নিয়ে চিন্তিত। হ্যাঁ, এখনও পর্যন্ত ও রান পায়নি। তবে ও যখন রান করে, তখন কী হয়, আমরা সবাই দেখেছি। এটা তো দলগত খেলা, এমন সময় সকলেরই আসে, যায়। বর্তমানে দলের প্রয়োজন ও যেন নিজের স্বভাবচিত ভঙ্গিমায় নিজের খেলাটা খেলে। সত্যি বলতে ও সেই চেষ্টাই করছেও। যদি ও সাফল্য পায়, তাহলে তো দারুণ বিষয়, আর না পেলে ওকে কভার দেওয়ার জন্য আমরা তো আছি।'   

স্যামসনের অবশ্য সুযোগ যদি পানই তাহলে তাঁকে অভিষেক নয়, বরং তিলক বর্মার জায়গায় সুযোগ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তিলক গোটা টুর্নামেন্টে মাত্র ১২০.৪৫ স্ট্রাইক রেটে রান করেছেন। এই স্ট্রাইক রেটের জন্যই তিলকের সমালোচনা হচ্ছে। স্যামসন সেখানে অতীতে আইপিএলে তিন নম্বরে খেলেছেন। তিনি ফাস্ট বোলিং এবং স্পিন, দুইয়ের বিরুদ্ধেই দক্ষ। তাই তাঁকে খেলিয়ে দেখা হতে পারে। ভারতীয় দলে গত ম্য়াচে ওয়াশিংটন সুন্দর সুযোগ পেলেও, সুপার এইটের প্রথম ম্যাচের জন্য অক্ষর ফিরবেন। তিনি দলের সহ-অধিনায়কও বটে। এছাড়া গত ম্যাচের একাদশ থেকে আর বদলের তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে শেষমেশ টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, তা জানতে রবিবার ৬.৩০টা অবধি অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs ENG: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, আজ কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড মহারণ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, আজ কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড মহারণ?
T20 World Cup: ভারতের মাটিতে সিরিজকেই সাফল্যের চাবিকাঠি বলছেন অ্যালেন, ফাইনালে উঠেই হুঁশিয়ারি দিলেন!
ভারতের মাটিতে সিরিজকেই সাফল্যের চাবিকাঠি বলছেন অ্যালেন, ফাইনালে উঠেই হুঁশিয়ারি দিলেন!
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজ়িল্যান্ড, রইল রেকর্ডবুকের ঝলক
টি-২০ বিশ্বকাপে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজ়িল্যান্ড, রইল রেকর্ডবুকের ঝলক
T20 World Cup 2026: ইডেনে বিশ্বরেকর্ড, অ্যালেনের সেঞ্চুরিতে তছনছ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে নিউজ়িল্যান্ড
ইডেনে বিশ্বরেকর্ড, অ্যালেনের সেঞ্চুরিতে তছনছ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে নিউজ়িল্যান্ড
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget