এক্সপ্লোর

India vs Pakistan: আইসিসি ছাড় দিয়েছে, এত বিতর্কের কী! ভারত ম্যাচের আগে বিস্ময় স্পিনারের পাশে পাক অধিনায়ক

T20 World Cup 2026: পাকিস্তানের স্পিন বোলিং আক্রমণে মহম্মদ নওয়াজ, আব্রার আমেদ, সঈম আয়ুবের মতো নামও রয়েছে । ভারতের হাতে রয়েছে বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, কুলদীপ যাদব ।

কলম্বো: ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের অনেক আগে থেকে শিরোনামে উঠে এসেছেন উসমান তারিক । টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) যাঁকে সেরা বিস্ময় বলা হচ্ছে । যাঁর বোলিং অ্যাকশন ঘিরে বিতর্কের ঝড় । বল করার আগে যেভাবে থেমে যান, বল হোল্ড করে তারপর রিলিজ করেন, তা বৈধ কি না, এ নিয়ে ক্রিকেট বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছে ।

রাত পোহালেই কলম্বোয় মহারণ । টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান । সেই ম্যাচের আগে তারিকের বোলিং অ্যাকশন নিয়ে যাবতীয় জলঘোলা উড়িয়ে দিলেন পাক অধিনায়ক । সলমন আলি আঘা (Salman Ali Agha) জানিয়ে দিলেন, আইসিসি উসমান তারিকের বোলিং অ্যাকশনকে বৈধতা দিয়েছে । এ নিয়ে চর্চা তাই অর্থহীন!

কলম্বোয় ভারত ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সলমন বলেছেন, 'আইসিসি ওর অ্যাকশন দুবার পরীক্ষা করে ছাড়পত্র দিয়েছে । এত কথা কী নিয়ে হচ্ছে আমি জানি না । যাই হোক ও এসব নিয়ে চিন্তিত নয় । খেলা শুরু করার পর থেকে এসব দেখে আসছে । ওর অ্যাকশন নিয়ে কথা হচ্ছে । ও অভ্যস্ত হয়ে গিয়েছে ।'

পাকিস্তানের বোলিং যে শুধু তারিক-নির্ভর নয়, সেটাও সাফ জানিয়ে দিয়েছেন সলমন । বলেছেন, 'আমাদের কাছে সব ক্রিকেটার সমান । আপনারা উসমান তারিককে এত বড় করে দেখিয়েছেন । ও ভাল বল করছে । আপনারা চাইলে ওকে ট্রাম্প কার্ড বলতেই পারেন ।'

কেন তারিকের অ্যাকশন নিয়ে এত প্রশ্ন । হাইপারমোবাইল এলবোর জন্য তাঁর হাত পুরো সোজা হয় না । অনেকটা শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের মতো । পাশাপাশি বল রিলিজ করার আগে যেভাবে তিনি থেমে যান, তারপর চকিতে বল ছাড়েন, তাতে ব্যাটারদের সমস্যা বাড়ে ।

 

পাকিস্তানের স্পিন বোলিং আক্রমণে মহম্মদ নওয়াজ, আব্রার আমেদ, সঈম আয়ুবের মতো নামও রয়েছে । ভারতের হাতে রয়েছে বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, কুলদীপ যাদব । কলম্বোয় স্পিন-যুদ্ধের ওপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করে রয়েছে ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sanju On Abhishek:
"ভাই দ্রুত বিয়ে করে নে তো...", হঠাৎ অভিষেককে এমন কেন বললেন সঞ্জু?
Jasprit Bumrah: যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
Jay Shah: টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
Salman Ali Agha run out: বিতর্কিত রান আউটের পর ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলে মিরাজকে একহাত নিলেন সলমন আলি আঘা
বিতর্কিত রান আউটের পর ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলে মিরাজকে একহাত নিলেন সলমন আলি আঘা
Advertisement

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget