IND vs SA: ভারতকে টেনে নামিয়েছে, বেইজ্জত করেছে! সূর্যকুমারদের কাটা ঘায়ে নুনের ছিটে পাকিস্তানের প্রাক্তনীর
T20 World Cup 2026: সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাথে ভারত নাস্তনাবুদ হওয়ার পরই ওয়াঘার ওপার থেকে ভেসে আসছে বিদ্রুপ।

আমদাবাদ: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের হারে উৎসব শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে!
সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাথে ভারত নাস্তনাবুদ হওয়ার পরই ওয়াঘার ওপার থেকে ভেসে আসছে বিদ্রুপ। প্রাক্তন পাক তারকারাও খোঁচা দিচ্ছেন। বিখ্যাত প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাক, যাঁকে দুসরার জনক বলে থাকেন অনেকে, ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা শুধু ভারতকে হারায়নি, বেইজ্জত করেছে। টি-২০ বিশ্বকাপে টানা ১২ ম্যাচ জেতার পর হারের মুখ দেখেছে ভারত। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৭৬ রানে হেরে গিয়েছে ভারত। ১৮৮ রান তাড়া করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ২০২৩ সালের পর আইসিসি প্রতিযোগিতায় ভারতের প্রথম পরাজয়।
আর দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরই ভারতীয় শিবিরকে তুমুল কটাক্ষ করেছেন সাকলিন মুস্তাক। পাকিস্তানের এক টিভি চ্যানেলে সাকলিন বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা দারুণভাবে খেটে গিয়েছে। ওরা ভারতকে মাটিতে টেনে হিঁচড়ে নামিয়েছে। সত্যি কথা বলতে কী, ওদের চাবুক মেরেছে, অপমান করেছে। ওরা যে উচ্চতায় পৌঁছে থাকুক না কেন, দক্ষিণ আফ্রিকা ওদের দু-এক ধাপ টেনে নামিয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং - তিন বিভাগেই ওদের পরিকল্পনা দুর্দান্ত ছিল। কীভাবে বোঝাপড়া করে ক্যাচটা ধরল ভাবুন।' করবিন বস্ক যেভাবে কেশব মহারাজকে ইঙ্গিত করে অভিষেক শর্মার ক্যাচ নিয়েছিলেন, সেদিকেই ইঙ্গিত করেছেন সাকলিন।
সুপার এইটে সব দলই তিনটি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল নিজেদের পরের ম্যাচগুলি খেলবে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ভারতীয় দলকে এই দুই ম্যাচে জিততে তো হবেই। পাশাপাশি টিম ইন্ডিয়াকে আশা করতে হবে প্রোটিয়া দলও যেন বাকি দুই প্রতিপক্ষকে পরাজিত করে। তাহলে সেক্ষেত্রে দুই ম্যাচ জিতে গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে এর অন্যথা হলে? দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে পরাজিত হয়, তখন কী হবে?
প্রোটিয়াদের বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারের ফলে ভারতের নেট রান রেটও বেশ ধাক্কা খেয়েছে। তাই ভারতীয় দলকে সেক্ষেত্রে নিজেদের ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা বাদেও অন্য় কোনও দলের দুই ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে। তাই তখন নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই কথা মাথায় রেখেই টিম ইন্ডিয়াকে পরবর্তী দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।ট




















