এক্সপ্লোর

BCCI: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বিরাট, রোহিতদের মাঠে ফেরার দিন জানিয়ে দিল বিসিসিআই

IND vs AFG: ভারত-আফগানিস্তানের আসন্ন ওয়ান ডে সিরিজেই ফের ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তাঁরা দুজনে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র ৫০ ওভারের ফর্ম্য়াটেই খেলেন।

মুম্বই: বছরের মাঝামাঝি সময়ে আফগানিস্তান দল ভারতে আসতে চলেছে। এই দেশে এসে একটি টেস্ট ও তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে রশিদ খানের দল। আগামী ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে সোমবারই এই সূচির কথা ঘোষণা করা হয়েছে। সেখানেই ভারত ও আফগানিস্তানের পূর্ণাঙ্গ সূচি দেওয়া হয়েছে।

বিসিসিআই যে বিবৃতি দিয়েছে, তাতে জানানো হয়েছে যে আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত হওয়া টেস্ট ম্য়াচটি আয়োজিত হবে নিউ চণ্ডীগড়ে। এছাড়া তিনটি ওয়ান ডে ম্য়াচ হবে যথাক্রমে ধর্মশলা, লখনই ও চেন্নাই। ম্য়াচগুলো হবে ১৪, ১৭ ও ২০ জুন। টেস্ট ম্য়াচটি শুরু হবে সকাল ৯.৩০ থেকে। ওয়ান ডে ম্য়াচগুলো শুরু হবে দুপুর ১.৩০ থেকে। 

এদিকে, ভারত-আফগানিস্তানের আসন্ন ওয়ান ডে সিরিজেই ফের ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তাঁরা দুজনে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র ৫০ ওভারের ফর্ম্য়াটেই খেলেন।

টি-টোয়েন্টি ও টেস্ট ফর্ম্য়াট থেকে আগেই অবসর ঘোষণা করে নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বেই ভারত কুড়ির ফর্ম্য়াটে বিশ্বকাপ জিতেছিল। সেই ফাইনালের পরই দুজনে কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানান। এরপর টেস্ট থেকে গত বছর অবসর নেন তাঁরা ইংল্যান্ড সফরের আগে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচে খেলতে নেমেছিল ভারত ইডেন গার্ডন্সে।  টানটান ম্যাচে সঞ্জু স্যামসনের অবিস্মরণীয় ৯৭ রানের ইনিংসে ভারত পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ়কে হারায়। আর সেই সঙ্গেই পৌঁছে যায় বিশ্বকাপের সেমিফাইনালে। বিশের বিশ্বকাপের খেতাব জয়ের থেকে চার দলই কেবল দুই জয় দূরে দাঁড়িয়ে। একদিকে যেখানে ভারত আর ইংল্যান্ড রেকর্ড তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে, সেখানে নিউজ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশের বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে মরিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে ভারত। এখনও পর্যন্ত ইংল্যান্ডও তাঁদের বিশ্বকাপ অভিযানে অপরাজিত। এই পরিস্থিতিতে ওয়াংখেড়েতে হ্যারি ব্রুকের দলও কিন্তু বেগ দেবে নিঃসন্দেহে সূর্যকুমার ও তাঁর দলকে।

অন্য়দিকে, আরেক সেমিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড আমনে সামনে হতে চলেছে। ইডেন গার্ডেন্সে আগামী ৪ মার্চ এই ম্য়াচ হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget