এক্সপ্লোর

T20 World Cup 2026: পেটের সমস্যায় এক ওপেনার ভর্তি হয়েছিলেন হাসপাতালে, নামিবিয়া ম্যাচের আগে চোট পেলেন ঈশান কিষাণও

Ishan Kishan: যশপ্রীত বুমরার এক ঠিকানা লেখা ইয়র্কার বলে আঘাত পান ঈশান। ভারতের তারকা কিপার-ব্যাটারের বাঁ পায়ের পাতায় বল লাগে।

নয়াদিল্লি: ভারতীয় দলের দুই বিধ্বংসী ওপেনার ঈশান কিষাণ ও অভিষেক শর্মা। দুই বাঁ-হাতি তারকা নিজেদের ব্যাটিং দৌরাত্ম্যে একাই ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। তবে নামিবিয়া ম্যাচের আগে এই দুই ওপেনারকে নিয়েই চিন্তায় ভারতীয় শিবির।

পেটের সংক্রমণ নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিলেন অভিষেক শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পাকস্থলীর সংক্রমণ নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক। এবার তাঁর ওপেনিং পার্টনার ঈশান কিষাণও চোটের কবলে পড়লেন। কীভাবে তারকা ভারতীয় ওপেনার চোট পেলেন?

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে বুধবারই শেষ অনুশীলন সেশন। সেখানেই নেটে ব্যাটিং সারছিলেন ঈশান কিষাণ। পুরোদমে পূর্ণ গতির বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিনি। এমন সময়ই ইয়র্কারের বিশেষজ্ঞ হিসাবে পরিচিত যশপ্রীত বুমরার এক ঠিকানা লেখা ইয়র্কার বলে আঘাত পান ঈশান। ভারতের তারকা কিপার-ব্যাটারের বাঁ পায়ের পাতায় বল লাগে। বল লাগার পর তিনি নেটে কোনওরকমে নেট থেকে বেরিয়ে আসেন। মাটিতে বসে পড়েন ঈশান।

 

তড়িঘড়ি দলের ফিজিও এবং সাপোর্ট স্টাফরা তাঁর দিকে ছুটে যান। ঈশানকে বল লাগার পর বেশ যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। মেডিক্যাল দল তাঁর শুশ্রূষা করার পর ঈশান খালি পায়ে মাঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। হাঁটহাঁটি করার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। প্রাথমিকভাবে তিনি কোনওরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও খানিকটা সময় পরে আবারও পায়ে জুতো পরে নেন। এমনকী নেটে ফিরে গিয়ে খানিকটা ব্যাটিংও করেন তিনি। অবশ্য ব্যাট করতে তাঁর যে বেশ সমস্যায় হচ্ছিল তা বলাই বাহুল্য।

চোট লাগার পর খানিকটা সময় ব্যাটিং করার চেষ্টা করলেও আবারও নেট থেকে বেরিয়ে আসেন ঈশান। সোজা চলে যান সাজঘরে। তাঁর চোট ঠিক কতটা গুরুতর, সেটা দলের মেডিক্যাল স্টাফ পর্যবেক্ষণ করেই যে কোনও সিদ্ধান্ত নেবে। এখনও অবশ্য সরকারিভাবে এই চোট নিয়ে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। তবে পাতায় বল লাগার পর ঈশানের প্রতিক্রিয়া ভারতীয় দলের সমর্থকদের উদ্বেগ নিঃসন্দেহেই বাড়াচ্ছে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
Hardik Pandya: ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget