Ishan Kishan: বিয়ে করছেন ঈশান কিষাণ? পাত্রী কে? বিশ্বকাপের মাঝেই বড় খবর দিলেন ক্রিকেটারের দাদু
T20 World Cup 2026: ঈশান কিষাণ (Ishan Kishan) টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন ।

রাঁচি: ঈশান কিষাণ (Ishan Kishan) টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন । ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন তিনি কলম্বোয় । ঈশানের এই ইনিংস টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা তৈরি করে দেয় । এরই মধ্যে টুর্নামেন্টের মাঝে ঈশানের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে ।
ভারতের বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষানের দাদু অনুরাগ পাণ্ডে তাঁর নাতির বিয়ে নিয়ে বড়সড় একটি ঘোষণা করেছেন । একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঈশান মডেল অদিতি হুন্ডিয়াকে পছন্দ করেন । এছাড়াও তিনি বলেন যে, ঈশান এবং অদিতির শীঘ্রই বিয়ে হতে চলেছে ।
কে এই অদিতি হুন্ডিয়া
কে এই অদিতি হুন্ডিয়া? তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা । তিনি মডেলিংয়ে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন । মডেলিংয়ের পাশাপাশি অদিতি নিজের একটি ফ্যাশন ব্র্যান্ডও তৈরি করেছেন । তাঁর ব্র্যান্ডের নাম 'লেবেল অদিতি হুন্ডিয়া' । শোনা যায়, অদিতির বাবাও জয়পুরের একজন ব্যবসায়ী । তিনি তাঁর বাবার পথ অনুসরণ করে ব্যবসার জগতে পা রেখেছেন ।
View this post on Instagram
মডেলিংয়ে খ্যাতি অর্জন করেছেন
উল্লেখ্য, অদিতি ২০১৬ সালে তাঁর মডেলিং জীবন শুরু করেন । এর পরের বছর অর্থাৎ ২০১৭ সালে তিনি 'এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থান'-এর খেতাব জেতেন । এরপর ২০১৮ সালে অদিতি 'মিস দিভা সুপ্রান্যাশনাল'-এর খেতাব জিতে নেন ।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয়
অদিতি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন । ইনস্টাগ্রামে তাঁকে ২ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ ফলো করেন । তিনি প্রায়শই তাঁর অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেন । উল্লেখযোগ্য বিষয় হল, অদিতির ফলোয়িং লিস্টে ঈশান কিষাণের নামও রয়েছে । একইসঙ্গে ঈশান কিষাণের ইনস্টা ফলোয়িং লিস্টেও অদিতির নাম রয়েছে ।
View this post on Instagram




















