এক্সপ্লোর

T20 World Cup 2026: ইডেনে সাতসকালে দুর্ঘটনা, উদ্বেগে ইতালি শিবির, অধিনায়কই ছিটকে গেলেন?

Wayne Madsen: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আর নাও খেলতে পারেন ইতালির অধিনায়ক ম্যাডসেন, এমন আশঙ্কা প্রবল। যা চাপ বাড়াল দেল পিয়েরোর দেশের।

সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে ইতিহাস তৈরির দিনই উৎকণ্ঠা গ্রাস করল ইতালি শিবিরকে!

টি-২০ বিশ্বকাপে প্রথমবারের জন্য যোগ্যতা অর্জন করেছে ইতালি। খেলার মাঠে যে দেশের খ্যাতি মূলত ফুটবলকে কেন্দ্র করে। চারবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিলের ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তবে ক্রিকেট মাঠে সেভাবে পরিচিতি নেই। প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে টি-২০ ফর্ম্যাটকে হাতিয়ার করেছে পাওলো মালদিনি, দেল পিয়েরো, জিয়ানলুইজি বুঁফোদের দেশ। ইউরোপীয় যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে প্রথমবারের জন্য বিশ্বকাপের টিকিট কনফার্ম করেছে ইতালি।

সোমবার ইতালি শুরু করল অভিযান। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ বাতিল না হলে যাদের বিশ্বকাপ খেলার কথাই নয়। শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেয়েছে। প্রথম ম্যাচে ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হারলেও স্কটিশদের লড়াকু ক্রিকেট মন জিতে নিয়েছিল দর্শকদের। ইতালি তাদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল। পারদ কিছুটা বাড়লেও শহরে এখনও রয়েছে শীতের আমেজ। তার ওপর সকাল এগারোটায় ম্যাচ। সকালের উইকেটের তরতাজা ভাব কাজে লাগানোর কৌশল নিয়েছিলেন ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। সেই কারণেই প্রথমে ফিল্ডিং।

ম্যাচের চতুর্থ ওভারেই বিরাট ধাক্কা খেল ইতালি। মাঠ থেকে বেরিয়ে যেতে হল স্বয়ং ম্যাডসেনকেই। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে। ঠিক কী হয়েছে?

স্কটল্যান্ড ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। থোমাস দ্রাকার শর্ট বলে জোরাল পুল শট খেলেন জর্জ মিউনসি। মিড উইকেটের দিকে যাচ্ছিল বল। মিড অন থেকে অনেকটা দৌড়ে বল আটকানোর চেষ্টা করেন ম্যাডসেন। বাঁদিকে দৌড়ে তিনি ঝাঁপিয়ে পড়েন। তবে বল আটকানোর মরিয়া চেষ্টায় তিনি ডাইভ দেন প্র্যাক্টিস পিচের ওপর। শক্ত মাটির ওপর আছাড় খেয়েই বাঁ হাত চেপে ধরে শুয়ে পড়েন ম্যাডসেন। যন্ত্রণায় কুঁকড়ে যান।

সঙ্গে সঙ্গেই ইতালির ফিজিও দৌড়ে মাঠে ঢোকেন। কিন্তু শুশ্রূষার পরেও যন্ত্রণা কমেনি ম্যাডসেনের। দেখা যায়, বাঁহাত স্লিঙ্গিং ব্যাগে ঝুলিয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। ইতালি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, তাঁর চোটের পরীক্ষা চলছে। তবে কাঁধের হাড় সরে যাওয়ার মতো চোটও লেগে থাকতে পারে। সেক্ষেত্রে এই ম্যাচ তো বটেই, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন ম্যাডসেন।

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আর নাও খেলতে পারেন ইতালির অধিনায়ক ম্যাডসেন, এমন আশঙ্কা প্রবল। যা চাপ বাড়াল দেল পিয়েরোর দেশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh vs Pakistan: 'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
Rohit Sharma: হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটার আব্রারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করেছেন রোহিত শর্মা?
হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটার আব্রারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করেছেন রোহিত শর্মা?
Bumrah Sanjana Anniversary: কিডনি ছুঁয়ে গেল! বিবাহবার্ষিকীতে বুমরার পোস্টে সঞ্জনার জবাব মুহূর্তে ভাইরাল
কিডনি ছুঁয়ে গেল! বিবাহবার্ষিকীতে বুমরার পোস্টে সঞ্জনার জবাব মুহূর্তে ভাইরাল
BCCI Awards: বোর্ডের পুরস্কার বিতরণী রাতে এত বড় ভুল! শুভমনকে কৃতিত্ব দিতে রোহিতের নামই বাদ চলে গেল!
বোর্ডের পুরস্কার বিতরণী রাতে এত বড় ভুল! শুভমনকে কৃতিত্ব দিতে রোহিতের নামই বাদ চলে গেল!
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget