এক্সপ্লোর

T20 World Cup: ইংল্যান্ড ম্য়াচে হারের পরও কিংবদন্তি বোলারের দরাজ সার্টিফিকেট, কী বলছেন নেপালের ক্রিকেটার?

Nepal vs England: ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৪ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। শেষ ওভারে ২১ রান হজম করতে হয়েছিল করণ কেসিকে।

মুম্বই: ম্য়াচ হারলেও হৃদয় জিতে নিয়েছে নেপাল ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে তীরে এসে তরী ডুবেছে। মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয়েছে নেপালকে। কিন্তু এই হার থেকেই অনেক শিক্ষা নিয়ে নিয়েছে নেপাল দল। খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে সেই কথাই জানালেন নেপালের তারকা ক্রিকেটার নন্দন যাদব। 

ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৪ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। শেষ ওভারে ২১ রান হজম করতে হয়েছিল করণ কেসিকে। ম্য়াচের পর যা অবশ্যই আক্ষেপ থাকবে নেপালের। কারণ ১৮০ পর্যন্ত বোর্ডে রান তুলে নিয়েছিল নেপাল। যার মূল কারিগর ছিলেন লোকেশ বাম, দীপেন্দ্র সিংহ ও ক্যাপ্টেন রোহিত পউদেল। তাঁদের মধ্যে লোকেশ একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন। তিনি ২০ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্যে। 

ম্য়াচে বল হাতে নেপালের সবচেয়ে সফল বোলার ছিলেন নন্দন যাদব। ইংল্যান্ড শিবিরের দুজন বিধ্বংসী ব্যাটারকেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন নন্দন। ক্যাপ্টেন হ্যারি ব্রুক ও উইকেট কিপার ব্যাটার জস বাটলারকে আউট করেছিলেন। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ''আমরা বেশ কিছু ছক্কা হাঁকাতে পেরেছিলাম। অনেকটা মহেন্দ্র সিংহ ধোনির মত। কিন্তু এই হার থেকেও আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে।''

এদিকে, নেপাল ম্যাচ হারলেও ইংল্যান্ডের মত দলকে যেভাবে চাপে ফেলে দিয়েছিল তারা, তা দেখে অবাক গোটা ক্রিকেট বিশ্ব! কিংবদন্তি প্রোটিয়া পেসার ডেল স্টেন নিজে থেকে কোচিং করানোর ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমি নেপালের পারফরম্য়ান্স দেখে অবাক। নেপাল ক্রিকেট দলের জন্য বলতে চাই, যদি প্রয়োজন পরে, তাহলে আমি ওদের কোচিং করাতে রাজি আছি।''

 

ইংল্যান্ডের বিরুদ্ধে নেপালের ম্য়াচের ফল একপেশে হবে, এমনটাই সবাই ভেবেছিল। কিন্তু এভাবে যে চমক দেখাবে নেপাল শিবির, তা কেউ ভাবতেই পারেননি। ওয়াংখেড়েতে একটা সময় নেপালের ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। কিন্তু শেষ ওভারে স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিং ও অভিজ্ঞতার সামনেই শেষ পর্যন্ত হার মানতে হয় নেপালকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pakistan vs Bangladesh: পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
IPL 2026: অবশেষে এবারই শেষ? ধোনি আইপিএল কেরিয়ার নিয়ে বড় মন্তব্য প্রাক্তন অলরাউন্ডারের
অবশেষে এবারই শেষ? ধোনি আইপিএল কেরিয়ার নিয়ে বড় মন্তব্য প্রাক্তন অলরাউন্ডারের
IPL 2026: ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান
Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়েতে নাচে নজর কাড়লেন কুল-চা জুটির অপরজন, যুজবেন্দ্র চাহাল
কুলদীপের বিয়েতে নাচে নজর কাড়লেন কুল-চা জুটির অপরজন, যুজবেন্দ্র চাহাল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget