T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজ়িল্যান্ড, রইল রেকর্ডবুকের ঝলক
Eden Gardens: গ্রুপ পর্বের ম্যাচে পরাজয়ের মধুর প্রতিশোধ ইডেনে নিলেন মিচেল স্যান্টনাররা। ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজ়িল্যান্ড।

সন্দীপ সরকার, কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজ়িল্যান্ড। এর আগে পাঁচবারের সাক্ষাতে পাঁচবারই হেরেছিল। এবারের বিশ্বকাপেও প্রথম সাক্ষাতে হেরেছে। গ্রুপ পর্বের ম্যাচে সেই পরাজয়ের মধুর প্রতিশোধ ইডেনে নিলেন মিচেল স্যান্টনাররা। ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজ়িল্যান্ড। গোটা টুর্নামেন্টে অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ হেরেই ছিটকে গেল টুর্নামেন্ট থেকে।
- ১৯ বলে হাফসেঞ্চুরি। ৩৩ বলে সেঞ্চুরি। ইডেন গার্ডেন্সে ইতিহাস গড়লেন কিউয়ি তারকা ফিন অ্যালেন।
- টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন অ্যালেন। ভেঙে দিলেন ক্রিস গেলের রেকর্ড। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ইউনিভার্স বস। সেই রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন।
- টি-২০ ফর্ম্যাটে এটা নিউজ়িল্যান্ডেরও দ্রুততম সেঞ্চুরি। গ্লেন ফিলিপ্সের ৪৬ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন।
- বুধবার ইডেনে মাত্র ৪টি ডট বল খেললেন ফিন অ্যালেন। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ৭৬টি ইনিংস এমন হয়েছে যা ৩০ বা তার বেশি বল টিকে থেকেছে। তার মধ্যে একমাত্র বিরাট কোহলির ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ৪৪ বলে করা ৭২ রানের ইনিংসেই এর চেয়ে কম ডট বল (৩টি) ছিল।
- টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ১৫০ বা তার বেশি রান তাড়া করে ৪৩ বল বাকি থাকতে জয় এই প্রথম। ২০২৪ সালে ৪১ বল বাকি থাকতে ওমানকে হারিয়েছিল স্কটল্যান্ড।
- ৯ উইকেটে জয় টি-২০ বিশ্বকাপের নক আউট পর্বে উইকেটের নিরিখে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। ২০২৪ সালের সেমিফাইনালে আফগানিস্তানকে এই ব্যবধানেই হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেটাই এক নম্বরে।
- ইনিংসে ৮টি ছক্কা মেরেছেন অ্যালেন। টি-২০ বিশ্বকাপে কোনও এক ইনিংসে কোনও নিউজ়িল্যান্ড ব্যাটারের মারা সর্বোচ্চ সংখ্যক ছক্কা।
- টি-২০ বিশ্বকাপের নক আউট পর্বে কোনও ব্যাটার এক ইনিংসে ৮টি ছক্কা মারেননি।
- ১০টি চার ও ৮টি ছক্কা - সব মিলিয়ে ১৮টি বাউন্ডারি অ্যালেনের। টি-২০ বিশ্বকাপে এক ইনিংসে যা ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ সংখ্যক।
Rachin Ravindra is all of us looking at Finn Allen, owner of the fastest century in #T20WorldCup 🫡👏
— T20 World Cup (@T20WorldCup) March 4, 2026
Watch the highlights from the blitzkrieg of an innings ▶️ https://t.co/FCJr3ilPqk pic.twitter.com/bDefka3cwc




















