এক্সপ্লোর

Italy vs Nepal: টি-২০ বিশ্বকাপে প্রথমবার নেমে প্রথম জয়, ইতালি ক্রিকেটে ইতিহাস হয়ে রইল নেপাল ম্যাচ

T20 World Cup 2026: প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছে ইতালি। আর প্রথমবার বিশ্বকাপে নেমে প্রথম জয় ছিনিয়ে নিল দেল পিয়েরো-জিয়ানলুইজি বুঁফোর দেশ।

মুম্বই: প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) খেলতে নেমেছে ইতালি। আর প্রথমবার বিশ্বকাপে নেমে প্রথম জয় ছিনিয়ে নিল দেল পিয়েরো-জিয়ানলুইজি বুঁফোর দেশ। বৃহস্পতিবার নেপালকে ১২৩ রানে আটকে দিয়েছিল ইতালি। কোনও উইকেট না হারিয়ে সেই রান তুলে নিল ইতালি। ১০ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস তৈরি করল।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ এখনও পর্যন্ত ব্যাটসম্যানদের সেভাবে সাহায্য করেনি। এখনও পর্যন্ত পুরো টুর্নামেন্টে এখানে ২০০ রান হয়নি। এই সেই নেপাল দল, যারা ইংল্যান্ডকে হারানোর খুব কাছে চলে এসেছিল, কিন্তু ইতালির বোলাররা তাদের ১২৩ রানেই আটকে দেয়।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা এই ম্যাচে ইতালি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নেপালের দল ব্যাটিং করতে এলে অধিনায়ক রোহিত পাউডেল ২৩ রান, আসিফ শেখ ২০ রান এবং আরিফ শেখ ২৭ রান করেন। এছাড়া নেপালের কোনও ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। নেপাল তাদের শেষ ৭ উইকেট মাত্র ৩০ রানের মধ্যে হারায়।

নেপালের বেহাল অবস্থা

চার দিন আগেই নেপাল প্রায় হারিয়েই দিয়েছিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড সেই ম্যাচটি ৪ রানের ব্যবধানে জিততে পেরেছিল। সেই ম্যাচে রোহিত পাউডেল, দীপেন্দ্র সিংহ আইরি এবং লোকেশ বামের ব্যাটে রানের ফোয়ারা ছিল। কিন্তু ইতালির বিরুদ্ধে তাঁদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

৩০ রানের মধ্যে ৭ উইকেট

১৪তম ওভারে নেপালের দল এক সময়ে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছিল। হাতে ৭ উইকেট, ৬ ওভার বাকি ছিল এবং একটি ভাল পার্টনারশিপ নেপালকে ১৫০ রানের স্কোরে পৌঁছে দিতে পারত। কিন্তু এরপর ইতালির বোলাররা নেপালের শেষ ৭ জন ব্যাটসম্যানকে মাত্র ৩০ রানের মধ্যে আউট করে দেন। 

 

ইতালির হয়ে বেন মানেন্টির স্পেলটি উল্লেখযোগ্য, যিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে দুটি উইকেট নেন। এছাড়া কৃষাণ কালুলামাগে দলের জন্য সবচেয়ে বেশি ৩ উইকেট নেন এবং ৪ ওভারে মাত্র ১৮ রান দেন। 

রান তাড়া করতে নেমে দুই মস্কা ভাই ম্যাচ জিতিয়ে দেন। জাস্টিন মস্কা ৪৪ বলে ৬০ রান করেন। অ্যান্থনি মস্কা ৩২ বলে ৬২ রান করেন। দুজনই অপরাজিত ছিলেন। ৪৪ বল বাকি থাকতে ম্যাচ জেতে ইতালি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Yash Dayal marriage: ধর্ষণের অভিযোগে চলছে মামলা, সেই আইপিএল চ্যাম্পিয়ন যশ দয়ালই মরশুম শুরুর আগে সারলেন বিয়ে
ধর্ষণের অভিযোগে চলছে মামলা, সেই আইপিএল চ্যাম্পিয়ন যশ দয়ালই মরশুম শুরুর আগে সারলেন বিয়ে
Bangladesh vs Pakistan: পাকিস্তান ক্রিকেটে নতুন লজ্জা, ১১ বছর পর ফের বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজে পরাজয়!
পাকিস্তান ক্রিকেটে নতুন লজ্জা, ১১ বছর পর ফের বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজে পরাজয়!
Pakistan Cricket Team: হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপের জেরে সলমন আলি আঘাদের জরিমানা! মুখ খুলল পিসিবি
হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপের জেরে সলমন আলি আঘাদের জরিমানা! মুখ খুলল পিসিবি
Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget