এক্সপ্লোর

PAK vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ই যথেষ্ট নয়, কত বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান?

T20 World Cup 2026: পাকিস্তান আপাতত সুপার এইটে দুই ম্যাচ খেলে একটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাদের দখলে এক পয়েন্ট রয়েছে।

পাল্লেকেলে: শুক্রবার কলম্বোর আর প্রেমদাসাতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং নিউজ়িল্যান্ড। সেই ম্যাচের দিকে দুই দেশের সমর্থকদের পাশাপাশি তাকিয়ে ছিলে আরেকটি দেশের সমর্থকরাও। সেই দেশটি হল পাকিস্তান। ইংল্যান্ড-নিউজ়িল্যান্ড ম্যাচের ওপেরই যে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য টিকে ছিল। উইল জ্যাকসের অল রাউন্ড পারফরম্যান্সে ভর করেই একদিকে যেমন ইংরেজরা ম্যাচ জিতল, তেমনই পাকিস্তানের আশাও বজায় থাকল।

ইংল্যান্ডের যা করার তা করে দিয়েছে। তবে এতে কিন্তু পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হয়নি, কেবল সলমন আলি আঘারা বিশ্বকাপের দৌড়ে আপাতত কয়েক ঘণ্টার জন্য টিকে রইল। তাদের সামনে সেমিফাইনালে যাওয়ার পথটা কিন্তু এখনও বেশ কঠিন। শনিবার, ২৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচ সলমনদের জন্য মরণ-বাঁচন ম্য়াচ। তবে শুধু জিতলেই হবে না, পাকিস্তানের সামনে অঙ্কটা বেশ জটিল।

পাকিস্তান আপাতত সুপার এইটে দুই ম্যাচ খেলে একটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাদের দখলে এক পয়েন্ট রয়েছে। অপরদিকে নিউজ়িল্যান্ড ইংল্যান্ডের কাছে হারলেও, শ্রীলঙ্কাকে হারানোয় তাদের দখলে আপাতত তিন পয়েন্ট রয়েছে। তাই পাকিস্তান দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের ম্যাচে জয় পেলে তারা নিউজ়িল্যান্ডের সমান তিন পয়েন্ট পাবে। এক্ষেত্রে নেট রান রেটই নির্ধারণ করবে কোন দল মেগা টুর্নামেন্টের শেষ চারে পৌঁছবে। 

নিউজ়িল্যান্ডের নেট রান রেট (১.৩৯০) আপাতত গ্রুপ ২-এ সবার থেকে বেশি। তাই পাকিস্তানকে শুধু শ্রীলঙ্কাকে হারালেই চলবে না হারাতে হবে বড় ব্যবধানে। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্য়াট করলে আঘাদের শ্রীলঙ্কাকে ৬৮ রানের বিরাট ব্যবধানে হারাতে হবে। আর যদি পাকিস্তান রান তাড়া করতে নামে, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানকে ১৩ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হবে।     

তবে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের এই আশা জিইয়ে রাখার জন্য় আঘারা কিন্তু রেহান আমেদ আর উইল জ্য়াকস ধন্যবাদ দেবেন। ম্যাচের ৩৭ ওভার খেলা হওয়ার পর সেই আশা ক্রমশই ফিকে হয়ে আসছিল। মনে হচ্ছিল নিউজ়িল্যান্ড ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে ঠিক তখনই জ্বলে উঠলেন উইল জ্যাকস এবং রেহান আমেদ।

গোটা টুর্নামেন্টে লোয়ার অর্ডারে বারংবার উইল জ্যাকস ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ত্রাতা হয়ে উঠেছেন। শ্রীলঙ্কার মন্থর, ঘূর্ণি সহায়ক পিচে তাঁর স্পিন খেলার দক্ষতা ইংল্যান্ডকে একের পর এক ম্যাচ জিতিয়েছে। শুক্রবারও তাঁর অন্যথা হল না। কিউয়িদের বিরুদ্ধে অপরাজিত ৩২ রানের ইনিংস খেললেন। আর তাঁর ব্যাটে ভর করেই টানটান ম্যাচে চার উইকেটে জয় পেল ইংল্যান্ড। আর ইংরেজদের জয়ে এখনও পাকিস্তানের সেমিফাইনালের আশা বজায় রাখল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Indian Cricket Team: বিশ্বকাপে বড় ভুল করেছিলেন তিনি, টুর্নামেন্ট জিতেও স্বীকার করে নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার
বিশ্বকাপে বড় ভুল করেছিলেন তিনি, টুর্নামেন্ট জিতেও স্বীকার করে নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার
Rahul Dravid: বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট অ্য়াওয়ার্ড পাচ্ছেন দ্রাবিড়, বর্ষসেরা ক্রিকেটার গিল
বিসিসিআইয়ের লাইফটাইম অ্য়াচিভমেন্ট অ্য়াওয়ার্ড পাচ্ছেন দ্রাবিড়, বর্ষসেরা ক্রিকেটার গিল
Match Fixing: ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া, নির্বাসিত হলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার
ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া, নির্বাসিত হলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget