India vs Pakistan: পাকিস্তানের স্পিনারকে সামলানোর উপায় বলে দিলেন অশ্বিন, ভেস্তে যেতে পারে বাবর আজমদের সব কৌশল!
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে উসমান তারিকের (Usman Tariq) নাম খুব চর্চায় রয়েছে ।

কলম্বো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে উসমান তারিকের (Usman Tariq) নাম খুব চর্চায় রয়েছে । ভারত-পাক মহারণেও এক্স ফ্যাক্টর হতে পারেন উসমান, মনে করছেন অনেকেই ।
চলতি টি-২০ বিশ্বকাপের এই মহা-দ্বৈরথ ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হবে । পাক স্পিনার উসমান তারিক তাঁর বোলিং অ্যাকশন নিয়ে চর্চায় রয়েছেন । তিনি ছোট রান আপ ধরে ছুটে আসার পর খানিকক্ষণ থামেন এবং তারপর বল হাত ঘুরিয়ে রিলিজ করেন । টি-২০ বিশ্বকাপে তিনি সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাইয়েছিলেন । এখন দাবি করা হচ্ছে যে, তিনি ভারতীয় ব্যাটসম্যানদেরও সমস্যায় ফেলতে পারেন । এরই মধ্যে প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন টিম ইন্ডিয়াকে পরামর্শ দিয়েছেন যে, উসমান তারিকের বলগুলির মোকাবিলা কীভাবে করা যেতে পারে ।
'কে সাহস দেখাবে...' - অশ্বিন
নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করার সময় রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, "আমি একটা জিনিস অবশ্যই দেখতে চাইব । কে এমনটা করার সাহস দেখায় । যদি বল করার আগে তারিক তার হাত থামায়, তাহলে ব্যাটসম্যানের সরে যাওয়াটা তার অধিকারের মধ্যে পরে । ব্যাটসম্যান বলতে পারে, 'আমি জানি না বলটা কখন আসবে, তাই আমি সরে গেলাম' । এই ঘটনাটি বেশ আকর্ষণীয় এবং আম্পায়ারের কাছে মাথাব্যথার কারণ হবে ।"
Only 𝗴𝗼𝗼𝗱 𝘃𝗶𝗯𝗲𝘀 𝗮𝗻𝗱 𝗯𝗮𝗻𝘁𝗲𝗿 when two friends (and match-winners) get together 😀🤝
— BCCI (@BCCI) February 13, 2026
🎥 Hardik Pandya and Ishan Kishan take us through their New Delhi heroics 💪#TeamIndia | #T20WorldCup | #MenInBlue | #INDvNAM | @hardikpandya7 | @ishankishan51…
অশ্বিন আরও বলেন যে, এমনটা হলে আম্পায়ারকে ঠিক করতে হবে যে, তিনি ব্যাটসম্যানকে সতর্ক করবেন নাকি বোলারকে । অশ্বিন এই পুরো ঘটনাটির কল্পনা করে বলেছেন যে, এমন পরিস্থিতিতে বোলারকেই প্রথমে সতর্ক করা হয় ।
উসমান তারিকের উপর চাপ আসবে
অশ্বিন আরও বলেন, "যদি ব্যাটসম্যান বারংবার সরে যেতে শুরু করে, তাহলে ভাবুন তারিকের উপর কতটা চাপ আসবে । হয়তো ওকে ম্যাচের মাঝে ওর বোলিং অ্যাকশন বদলাতে হতে পারে । এমনটা হলে পাকিস্তানের ট্রাম্প কার্ড 'শূন্য' প্রমাণিত হবে ।"




















