এক্সপ্লোর

Rinku Singh: গোটা দল রিঙ্কুর পাশে, পিতৃশোক ভুলে মাঠে নেমে পড়বেন? কী ইঙ্গিত দিলেন ভারতীয় দলের কোচ?

T20 World Cup 2026: বাবার অন্ত্যেষ্টি মিটিয়েই কলকাতায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচে খেলতেও প্রস্তুত তিনি।

সন্দীপ সরকার, কলকাতা: পিতৃশোক ভুলে মাঠে নেমে দলের হয়ে লড়াই! ভারতীয় ক্রিকেটে এমন নজির একাধিক রয়েছে। বাবার শেষকৃত্য সেরে দলে ফিরে কিনিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি ও আকাশের দিকে চেয়ে নীরব সেলিব্রেশন ভারতীয় ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে। বাবা মারা যাওয়ার পরেও দিল্লির হয়ে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছিলেন বিরাট কোহলি। সেই কাহিনিও কম রোমাঞ্চকর নয়।

এবার কি সেই পথে হেঁটে বাবার মৃত্যুশোক কাটিয়ে টি-২০ বিশ্বকাপে মাঠে নেমে পড়বেন রিঙ্কু সিংহ?

মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিলেন রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংহ, বিশ্বকাপের ফাঁকেই হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। গ্রেটার নয়ডার হাসপাতাল থেকে চেন্নাইয়ে ভারতীয় দলে যোগও দিয়েছিলেন। কিন্তু চেন্নাইয়ে ভারত বনাম জ়িম্বাবোয়ে ম্যাচের পরই প্রবল ধাক্কা খান কলকাতা নাইট রাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার। ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে হার মানেন রিঙ্কুর বাবা। শেষকৃত্যের জন্য উত্তর প্রদেশে ফিরে গিয়েছিলেন রিঙ্কু।

বাবার অন্ত্যেষ্টি মিটিয়েই কলকাতায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচে খেলতেও প্রস্তুত তিনি। রিঙ্কুর পারিবারিক বন্ধুর সঙ্গে কথা বলে জানা গেল, হাসপাতালে যখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খানচন্দ্র, ছেলেকে দেখে শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন। কী ছিল সেই ইচ্ছে?

'তু যা, দেশকো পহলে দেখ।' বাংলা করলে দাঁড়ায়, 'তুই যা, দেশকে আগে দেখ।'

বাবার সেই ইচ্ছেপূরণের জন্যই সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের আগে শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে যাচ্ছেন রিঙ্কু। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলছিলেন, 'গোটা দল রিঙ্কুর পাশে রয়েছে। ওর খুব খারাপ সময় যাচ্ছে। ও এখনও দলের সঙ্গে যোগ দেয়নি। আজ সন্ধেবেলা কলকাতায় পৌঁছনোর কথা। ওর জন্য ভালবাসা আর সমর্থন রয়েছে গোটা দলের।'

ম্যাচে কি খেলবেন রিঙ্কু? ইডেন যে তাঁর ঘরের মাঠ। কেকেআরের জার্সিতে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন এই মাঠে।

ভারতীয় দলের যা পূর্বাভাস, তাতে সেই সম্ভাবনা কম। জ়িম্বাবোয়ে ম্যাচের দলই নামানো হতে পারে। বড় জোর একজন পেসার কমিয়ে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হতে পারে। তবে, নিজেকে প্রমাণ করতে মরিয়া রিঙ্কু। নিজেকে তৈরি রাখছেন। ম্যাচে নামিয়ে দিলেও নিজের সেরাটাই দেবেন। কে বলতে পারে বাবার শেষ ইচ্ছে পূরণের জন্য নিজের সেরা ইনিংসটা ইডেনেই খেলবেন না রিঙ্কু? কে বলতে পারে, শেষ মুহূর্তের পারমুটেশন-কম্বিনেশন দেখে রিঙ্কুর জন্য জায়গা করে দেবেন না গুরু গম্ভীর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
Hardik Pandya: ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget