IND vs PAK: করমর্দনে না, তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারত-পাক ম্য়াচপূর্বে রোহিত, ওয়াসিম আক্রমের আলিঙ্গনের ভিডিও
T20 World Cup 2026: ভারত বনাম পাকিস্তান ম্যাচপূর্বে রোহিত আর প্রেমদাসা স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে ঢোকেন। সেই সময় তাঁর পাশে ছিলেন ওয়াসিম আক্রমও।

কলম্বো: ভারত বনাম পাকিস্তানের (India VS Pakistan), ম্যাচে শুধু ২২ গজের লড়াই না, তার বাইরেরও না না খুঁটিনাটি বিষয়ে সকলের নজর থাকে। চলে আলোচনা, পর্যালোচনা। কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচের তেমনই এক ঘটনা সকলের নজর কেড়ে নিয়েছে।
কোন ঘটনা নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্য়াচপূর্বে রোহিত শর্মা (Rohit Sharma) এবং ওয়াসিম আক্রমের (Wasim Akram) আলিঙ্গনকে কেন্দ্র করে। এই ঘটনাটি সকলের আলোচনার কেন্দ্র হয়ে উঠে। আসলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে। এশিয়া কাপের রীতি বজায় খেতে দুই দলের সদস্যরা কলম্বোতেও কেউই সৌজন্য বিনিময় করেনি। তবে ম্য়াচ শুরুর আগেই রোহিত শর্মাকে ওয়াসিম আক্রমকে জড়িয়ে ধরতে দেথা যায়, যা নিয়ে সরব হয়েছে ভারতীয় সমর্থকদের একাংশ।
Surya Kumar Yadav didn’t shake hands with Salman Ali Agha at the toss.
— Roshan Rai (@RoshanKrRaii) February 16, 2026
Indian players didn’t shake Hands with Pakistanis at the end of the match.
But Rohit Sharma was seen hugging Pakistani Wasim Akram.
I just hope Rohit isn’t abused and shamed for it. pic.twitter.com/qJvN1xppIi
গত বারের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসাডর। ভারত বনাম পাকিস্তান ম্যাচপূর্বে তিনি আর প্রেমদাসা স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে ঢোকেন। সেই সময় তাঁর পাশে ছিলেন ওয়াসিম আক্রমও। সেই সময়ই পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করতে দেখা যায় রোহিতকে। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বল মাঠে গড়ানোর ঠিক আগে পর্যন্ত এ নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। মহারণের আগে প্রেস কনফারেন্সে এসে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচে দুই টিমের ক্যাপ্টেন হ্যান্ডশেক করেন কি না, তা জানার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ম্যাচের অগে টসের কয়েন ফ্লিপ করেন স্কাই। তবে দেখা মেলেনি সেই প্রতীক্ষিত দৃশ্যটির। কলম্বোয় করমর্দন করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা।




















