এক্সপ্লোর

T20 World Cup 2026: একপেশে লড়াই হবে না, পরপর ২ ম্যাচ জিতে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের ওপেনার

Sahibzada Farhan: গত এশিয়া কাপের সময় ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব খোঁচা দিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচ আর সেরা দ্বৈরথ নয়। কারণ, লড়াই ভীষণই একপেশে।

কলম্বো: বহু নাটকের পর অনিশ্চয়তার মেঘ কেটেছে। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সূচি মেনেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে হবে ভারত বনাম পাকিস্তান মহারণ। আর তারপরই ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের ক্রিকেটার শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। পাক ওপেনার টি-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে। পরপর দুই ম্যাচ জয়ের পরই ফারহান হুঙ্কার দিলেন, ভারতের বিরুদ্ধে তাঁদের ম্যাচ একপেশে হবে না।

টি-২০ বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতে অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়েছেন সলমন আলি আঘারা। সেই আমেরিকা, গতবার যারা পাকিস্তানকে হারিয়ে বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। এবার আমেরিকাকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান। 

সম্প্রতি ক্রিকেট মাঠে ভারত বনাম পাকিস্তান মানেই একপেশে লড়াই হয়েছে। ভারতের পাল্লা ভারী থেকেছে। টি-২০ ফর্ম্যাটে শেষ তিনবারের সাক্ষাতে তিনবারই জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে এশিয়া কাপের ফাইনালও। সব ফর্ম্যাট ধরলে, শেষ ১০ বারের সাক্ষাতে ভারত জিতেছে ৮ ম্যাচে। পাকিস্তান জিতেছে একটিমাত্র ম্যাচ। ২০২২ সালে। এক ম্যাচের কোনও ফল হয়নি।

গত এশিয়া কাপের সময় ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব খোঁচা দিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচ আর সেরা দ্বৈরথ নয়। কারণ, লড়াই ভীষণই একপেশে। পরে সেই কথারই প্রতিফলন শোনা যায় তিলক বর্মা ও অন্য অনেক প্রাক্তন ক্রিকেটারের মুখে। টি-২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় কী হবে?

আমেরিকাকে হারানোর পর চড়া সুরে ফারহান বলেছেন, 'গত এশিয়া কাপে যেরকম খেলেছিলাম, তা মোটেও একপেশে ছিল না। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। শেষ লগ্ন পর্যন্ত একতরফা ম্যাচ হয়নি। আশা করছি এবারও তা হবে না আর দারুণ একটা ম্যাচ খেলব আমরা।'

ভারতের বিরুদ্ধে শাহিবজাদা ফারহানের ঈর্ষণীয় রেকর্ড। ৩ ম্যাচে করেছেন ১৫৫ রান। যার মধ্যে রয়েছে জোড়া হাফসেঞ্চুরি। ৫১.৬৭ গড়ে রান করেছেন। যশপ্রীত বুমরা সহ ভারতীয় বোলিং আক্রমণকে দারুণভাবে সামলানোর অভিজ্ঞতা রয়েছে।

তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ আলাদা কিছু নয়, বরং আর পাঁচটা ম্যাচের মতোই, জানিয়েছেন ফারহান। বলেছেন, 'রান করলে আত্মবিশ্বাস বাড়ে। আমিও ভীষণ আত্মবিশ্বাসী। শেষ দুটো ইনিংস দারুণ গিয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ সাধারণ আর একটা ম্যাচ। আমরা সেভাবেই খেলব। আমরা এটা ভেবে নামব না যে, এটা ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আণরা আর পাঁচটা ম্যাচ হিসাবেই খেলব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
Hardik Pandya: ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget