এক্সপ্লোর

Watch Video: পাক ক্রিকেটের অন্দরেই অশান্তির আঁচ! নামিবিয়া ম্য়াচ চলাকালিন বাকবিতণ্ডায় জড়ালেন কোচ-ক্যাপ্টেন

T20 World Cup 2026: নামিবিয়ার বিরুদ্ধে ম্য়াচে ১০২ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচে শাহিবজাদা ফারহানের ব্যাট থেকে এসেছিল শতরান।

কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে দ্বিতীয় সফল দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। যে ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলতে না চাওয়ার নাটক প্রথমে করেছিল পাক শিবির, সেই সূর্যকুমার ব্রিগেডর বিরুদ্ধে একটি ম্য়াচে লজ্জার হার হারতে হয়েছে। তবে বাকি তিন দুর্বল দলের বিরুদ্ধে এসেছে জয়। এরই মাঝে পাকিস্তান ক্রিকেটের অন্দরেই ঝামেলার ইঙ্গিত। তাও আবার ম্য়াচ চলাকালিনই। 

নামিবিয়ার বিরুদ্ধে ম্য়াচে ১০২ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচে শাহিবজাদা ফারহানের ব্যাট থেকে এসেছিল শতরান। কিন্তু তাও ছাপিয়ে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তান ক্রিকেটের ডাগ আউটে কোচ মাইক হেসনের সঙ্গে ক্যাপ্টেন সলমন আলি আঘার উত্তপ্ত বাক্যবিনিময়ের ক্লিপ। এমনকী এতটাই ক্ষুব্ধ মনে হচ্ছিল পাকিস্তানের ক্যাপ্টেনকে যে ক্লিপে দেখা যায় যে তিনি জলের বোতল ছুড়ে ঢুকে যাচ্চেন ড্রেসিংরুমে। অ্য়াসোসিয়েট দেশের বিরুদ্ধে খেলতে নেমেই এই মানসিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে।

পাকিস্তান হকি দলে নতুন নাটক!

এদিকে, পাকিস্তান হকি দলের ক্যাপ্টেন বিতর্কে জড়িয়েছেন। অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের ক্যাপ্টেন শাকিব আম্মাদ বাট একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানান, কীভাবে খেলোয়াড়দের নিজেদেরই রান্নাঘর পরিষ্কার করতে এবং বাসন মাজতে হয়েছিল। তিনি আরও জানান, যখন দল হোটেলে পৌঁছায়, তখন হোটেল কর্তৃপক্ষ জানায় যে, তাঁদের পেমেন্ট পাওয়া যায়নি। তাই, যতক্ষণ না থাকার ব্যবস্থা হয়, ততক্ষণ খেলোয়াড়দের এভাবেই ঘুরতে হয়েছিল। এছাড়াও, পাক হকি দলকে ১৩-১৪ ঘণ্টা সিডনি বিমানবন্দরে কাটাতে হয়েছিল। যা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় পাকিস্তানে।

এদিকে, এই অভিযোগ ওঠার পরই চাপে  তারিক বুগতি পিএইচএফ-এর সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন । তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও সেনা প্রধান আসিম মুনিরের কাছে আবেদন করে বলেছেন, যে অভিযোগগুলি উঠেছে, সেগুলির নিরপেক্ষ তদন্ত করা হোক ।

ভারতের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ হতে পারে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও গ্রুপ পর্বে যারা জয় ছিনিয়ে নিয়েছিল। দক্ষিণ আফ্রিকার মতই সিকান্দার রাজার দলও অপরাজিত। জিম্বাবোয়ের বিরুদ্ধেই ভারতের সুপার এইটের দ্বিতীয় ম্যাচ হবে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই ম্যাচ আয়োজিত হবে। আর ১ মার্চ দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় তথা নিজেদের সর্বশেষ সুপার এইটের ম্য়াচটি খেলবে ভারত। এই ম্যাচটি অন্য কোথাও নয়, ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স আয়োজিত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget