এক্সপ্লোর

Pakistan Cricket Team: পাকিস্তানের পারফরম্যান্সে ক্ষুব্ধ নকভি, টি-২০ দল থেকে ছাঁটাই হতে পারেন বাবর, অধিনায়কত্ব হারাবেন আঘা!

T20 World Cup 2026: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জয় নয়, বড় ব্যবধানে জিতলে তবেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল।

নয়াদিল্লি: পাকিস্তানের (Pakistan Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) ভাগ্য এখনও ঝুলে। ইংল্যান্ডের বিপক্ষে নিউজ়িল্যান্ড পরাজিত হওয়ায় এখনও বিশ্বকাপ থেকে বাতিল হয়ে যায়নি পাক দল। তবে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জয় নয়, বড় ব্যবধানে জিতলে তবেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে সলমন আলি আঘার (Salman Ali Agha) নেতৃত্বাধীন দল। দলের এহেন পারফরম্যান্সে একেবারেই খুশি নন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)।

পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য আর কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারিত হয়ে যাবে। তবে দল সেমিফাইনালে পৌঁছাক বা ছিটকে যাক, এই বিশ্বকাপের পরেই পাকিস্তান দলে বড়সড় বদল ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। PTI-র রিপোর্ট অনুযায়ী এই বিশ্বকাপেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার শেষ বারের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে নামবেন। নকভিকে পাকিস্তানের বোর্ড কর্তা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা আশ্বস্ত করেছেন যে দল বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল। তবে তাতেও সন্তুষ্ট হচ্ছেন না নকভি।

একই রিপোর্ট দাবি করা হচ্ছে বিশ্বকাপের পরেই পাকিস্তান অধিনায়কের পদ খেকে সলমন আলি আঘাকে ছাঁটাই করা হতে পারে। বিশ্বকাপের পরেই নকভি পাকিস্তানের কোচ মাইক হেসন এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে রিপোর্টে জানানো হয়েছে। সেখানেই দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে বলেই খবর।

গোটা বিষয়ে অবগত এক সূত্র PTI-কে জানান, 'নকভিকে এবার নির্বাচক, টিম ম্য়ানেজমেন্ট এবং বোর্ডে তাঁর কাছের লোকজনরা নিশ্চিত করেছিলেন যে দল বিশ্বকাপে ভাল পারফর্ম করার জন্য সেট। তাও দলের এহেন পারফরম্যান্সে নকভি একেবারেই খুশি নন। সলমন (আলি আঘা), বাবর আজম, উসমান খান এবং আরও কয়েকজন ক্রিকেটারের হয়তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের যবনিকা পতন ঘটবে। তাই বিশ্বকাপের পর পাকিস্তানের সেট আপে বড়সড় রদবদলের আশা করা যায়।'

সলমনকে ছাঁটাই করা হলে তাহলে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন? সেক্ষেত্রে শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদির নাম উঠে আসছে। শোনা যাচ্ছে এবারের বিশ্বকাপের আগেই নাকি মাইক হেসেন নকভিকে জানিয়েছিলেন দলে তরুণ ক্রিকেটারদের প্রয়োজন। বর্তমান যুগের টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ ক্রিকেটাদের প্রয়োজন বলেই দাবি করেছিলেন মাইক হেসেন। শোনা যাচ্ছে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পর ১৪৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এবং সর্বাধিক রান স্কোরার বাবর আজমকেও আর টি-টোয়েন্টির জন্য বিবেচনা করা হবে না। এবার এই রিপোর্ট সত্যি হয় কি না, সেটাই দেখার বিষয়।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

INDW vs AUSW: সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
IND vs NZ Final: আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
IND vs NZ Final: 'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
IND vs NZ Final: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget