এক্সপ্লোর

IND vs ZIM: 'আবারও...' জিম্বাবোয়ের বিরুদ্ধে সুযোগ পেয়েও বড় রান পেলেন না স্যামসন, সমালোচনায় মুখর গাওস্কর

Sanju Samson: জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন।

চেন্নাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের পরাজয়ের পরেই দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন জিম্বাবোয়ে ম্যাচে (IND vs ZIM) সঞ্জু স্যামনসকে (Sanju Samson) খেলানো নিয়ে আলোচনা করা হবে। সেইমতোই বৃহস্পতিবার স্যামসনকে সুযোগ দেওয়া হয়, তবে ফের একবার বড় রান পেতে ব্যর্থ স্যামসন। এরপরেই স্যামসনের সমালোচনায় মুখর সুনীল গাওস্কর  (Sunil Gavaskar)।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেনিংয়ের সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি পাওয়ার প্লেতে নেমে শুরুটা ভালই করেছিলেন। তবে ফের একবার সেট হয়ে আউট হন স্যামসন। ব্লেসিং মুজ়াবানির বিরুদ্ধে বড় শট মারতে গিয়েই ফিরতে হয় স্যামসনকে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার স্যামসনের শট দেখে যে বেশ হতাশই হন, তা বলাই বাহুল্য।

গাওস্করকে বলতে শোনা যায়, 'ও নিজেও হতাশ হবে, কারণ ওই একই জায়গায় ও বহুবার আগেও আউট হয়েছে। সবাই জানে ওর বিরুদ্ধে ডিপ স্কোয়ার লেগ রেখে শর্ট বল কর, আর এক্ষেত্রে মুজ়ারাবানির উচ্চতাও বলকে বাড়তি বাউন্স প্রদান করে। সেই কারণেই স্যামসন বলটা ঠিক মতো মিডল করতে পারেননি। ও আবারও ডিপে ক্যাচ দিয়ে ফিরল।'

তবে স্যামসন এদিন বড় রান না পেলেও, ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে রানে ফেরেন অভিষেক শর্মা। হাঁকান দুরন্ত অর্ধশতরান। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। জ়িম্বাবোয়ে বোলারদের বিরুদ্ধে প্রলয়লীলা চালান ভারতীয় ব্যাটাররা। শুরুটা করেছিলেন দুই ওপেনার - অভিষেক ও স্যামসন। মাত্র ২২ বলে ৪৮ রান যোগ করেন দুই ওপেনার।

এরপর সঞ্জু ফিরলেও অভিষেক ও ঈশান কিষাণ মিলে বিধ্বংসী ইনিংস খেলেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মার টুর্নামেন্ট কাটছিল দুঃস্বপ্নের মতো। টানা তিন ম্যাচে শূন্য করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ করেন। অবশেষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরলেন বাঁহাতি ব্যাটার। ২৬ বলে হাফসেঞ্চুরি। ৩০ বলে ৫৫ রান করলেন। ২৪ বলে ৩৮ ঈশান কিষাণের। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭২ রান যোগ করলেন দুজনে।

সেই ভিতের ওপর দাঁড়িয়ে পরে তাণ্ডব চালালেন তিলক বর্মা (১৬ বলে অপরাজিত ৪৪ রান), হার্দিক পাণ্ড্য (২৩ বলে অপরাজিত ৫০ রান), সূর্যকুমার যাদবরা (১৩ বলে ৩৩ রান)। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৬/৪। টি-২০ বিশ্বকাপে যা ভারতের রেকর্ড। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮/৪ তুলেছিল ভারত। সেই নজির ছাপিয়ে গেল এদিন।

২৫৭ তাড়া করতে নেমে জ়িম্বাবোয়ে কখনওই আস্কিং রেটের ধারেকাছে ছিল না। একমাত্র লড়াই করলেন ব্রায়ান বেনেট। গোটা টুর্নামেন্টেই ছন্দে আছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। ইনিংস ওপেন করতে নেমে বৃহস্পতিবার ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। তিনি ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ছয় উইকেটে ১৮৪ রানে থামে জিম্বাবোয়ের ইনিংস। তিন উইকেট নিয়ে জ়িম্বাবোয়েকে ধাক্কা দেন অর্শদীপ সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা
Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
Hardik Pandya: ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget