SA vs NZ Live: ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
Eden Gardens Live Score: রংয়ের উৎসবে এখনও মাতোয়ারা শহর কলকাতা। তার মাঝেই বুধবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে বড় ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজ়িল্যান্ড।
LIVE

Background
কলকাতা: রংয়ের উৎসবে এখনও মাতোয়ারা শহর কলকাতা। তার মাঝেই বুধবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে বড় ম্যাচ। টানটান ক্রিকেটীয় যুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা ও নিউজ়িল্যান্ড। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে। ২০০০ সাল থেকে দুই দেশই সীমিত ওভারের ক্রিকেটে কোনও আইসিসি ট্রফি জেতেনি। এবার কি সেই খরা কাটবে?
এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের সাক্ষাতে নিউজ়িল্যান্ডকে হারিয়েছিলেন প্রোটিয়ারা। সবচেয়ে বড় কথা, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাদের সব ম্যাচই খেলেছে ভারতের মাটিতে। এখানকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে অনেক বেশি সড়গড় তারা। ১৭৫ স্ট্রাইক রেটে ২৬৮ রান করেছেন এইডেন মারক্রাম। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেরা ওপেনার তিনিই। ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন - যে কোনও দলকে ভয় পাইয়ে দেওয়ার মতো লোয়ার মিডল অর্ডার। সঙ্গে দুর্দান্ত পেস বোলিং আক্রমণ। জানসেন ছাড়াও করবিন বস্ক, কাগিসো রাবাডা ও লুনগি এনগিডি সমৃদ্ধ ফাস্ট বোলিং লাইন আপ। এনগিডি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। সঙ্গে কেশব মহারাজের মতো অভিজ্ঞ স্পিনার। এত বৈচিত্রময় বোলিং বিভাগ অনেক দলেরই নেই।
অন্যদিকে, নিউজ়িল্যান্ড আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে এসেছে গ্রুপ পর্বে। সুপার এইটে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে ছিল তাদের ভাগ্য। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটের টিকিট পাকা করেছে নিউজ়িল্যান্ড।
গ্রুপ পর্বের ম্যাচ ভারতে খেললেও শ্রীলঙ্কার মাটিতে সুপার এইট পর্ব খেলেছেন কিউয়িরা। তাদের শক্তি বিস্ফোরক টপ অর্ডার। ফিন অ্যালেন ও টিম সিফার্ট নিজের দিনে যে কোনও বোলিং আক্রমণকে ধ্বংস করতে পারেন। দলে একঝাঁক অলরাউন্ডার। পেসার, স্পিনার - সব মিলিয়ে সেমিফাইনালে খেলার যোগ্য দল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকবেন বলে বাড়ি ফিরে গিয়েছিলেন ফাস্টবোলার ম্যাট হেনরি। তিনি কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। সম্ভবত সেমিফাইনালেও খেলবেন।
ইডেনে গত নভেম্বর মাসেই টেস্ট ম্যাচে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই অভিজ্ঞতা দলকে উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক মারক্রাম। অন্যদিকে, কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দেখাটাও তাঁদের কাছে স্নায়ুর চাপ সামলানোর মতে ছিল এবং সেমিফাইনালের টিকিট এত সহজে হাতছাড়া করতে চান না।
SA vs NZ Live: ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে বিরাট জয় নিউজ়িল্যান্ডের
৩৩ বলে সেঞ্চুরি ফিন অ্যালেনের। ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে বিরাট জয় নিউজ়িল্যান্ডের।
South Africa vs New Zealand Live: ২৮ বলে হাফসেঞ্চুরি সিফার্টের
২৮ বলে হাফসেঞ্চুরি সিফার্টের। ৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৩/০।



















