IND vs ENG: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, আজ কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড মহারণ?
T20 World Cup 2026 Semifinal: আজ হ্যারি ব্রুকদের বিরুদ্ধেও ভারতীয় ব্যাটিং লাইন আপে কারও থেকে এমনই মারকাটারি ইনিংস দরকার। আর বল হাতে প্রয়োজন নিয়ন্ত্রিত বোলিং।

আমদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত-ইংল্যান্ড (India vs England) মহারণ। প্রথম সেমিফাইনালে ইডেনে বুধবার নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ব্যাটে-বলে একেবারে বাজিমাত করেছে কিউয়িরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের ইনিংস এসেছে ফিন অ্যালেনের ব্যাট থেকে। আজ হ্যারি ব্রুকদের বিরুদ্ধেও ভারতীয় ব্যাটিং লাইন আপে কারও থেকে এমনই মারকাটারি ইনিংস দরকার। আর বল হাতে প্রয়োজন নিয়ন্ত্রিত বোলিং। তার আগে দেখে নেওয়া যাক কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড (India vs England) মহারণ।
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ?
মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে।
কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের লড়াই?
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার খেলা শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৬.৩০টায়।
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের ম্য়াচ।
View this post on Instagram
ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগেও সেমিতে আমনে সামনে হয়েছে। ২০২২ অস্ট্রেলিয়ার মাটিতে বসেছিলেন কুডির ফর্ম্য়াটে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ভারত ও ইংল্যান্ড নেমেছিল একে অপরের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল ভারতীয় দল। বিরাট কোহলি অর্ধশতরান হাঁকান। হার্দিক পাণ্ড্য ৩৩ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। জবাবে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং জস বাটলারই ইংল্য়ান্ডকে ম্যাচ জিতিয়ে দেন। চার ওভার বাকি থাকতেই ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আরও একবার দুটো দেশে আমনে সামনে হয়। সেবার প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭১ রান বোর্ডে তুলেছিল ভারত। জবাবে ১০৩ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। আজ কে শেষ হাসি হাসে, সেটাই দেখার এখন।



















