এক্সপ্লোর

T20 World Cup 2026: ইডেনে বিশ্বরেকর্ড, অ্যালেনের সেঞ্চুরিতে তছনছ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে নিউজ়িল্যান্ড

Finn Allen: ১৯ বলে হাফসেঞ্চুরি। ৩৩ বলে সেঞ্চুরি। ইডেন গার্ডেন্সে ইতিহাস গড়লেন কিউয়ি তারকা।

সন্দীপ সরকার, কলকাতা: দক্ষিণ আফ্রিকা প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে তখন বোর্ডে লড়াই করার মতো স্কোর তুলেছে। মার্কো জানসেন ৩০ বলে ৫৫ রানের ইনিংসে প্রোটিয়া শিবিরে নতুন করে আশার আলো সঞ্চার করেছেন। ৭৭/৫ হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা ১৬৯/৮ স্কোর তুলতেই তেম্বা বাভুমার চোখমুখ বেশ উজ্জ্বল দেখাল। দক্ষিণ আফ্রিকার টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক বাভুমা ধারাভাষ্য দিতে ইডেনে ছিলেন। বলছিলেন, 'ভাল কামব্যাক। এই মাঠে কয়েকমাস আগেই আমরা টেস্টে ভারতকে হারিয়েছি। আজও ফেভারিট দক্ষিণ আফ্রিকা। মনে হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল হবে।'

তার ঘণ্টাখানেকের মধ্যে ইডেনে প্রোটিয়া স্বপ্নকে ধ্বংস করলেন এমন একজন, মার্চ মাসের মাঝামাঝি থেকেই এই মাঠ যাঁর হোমগ্রাউন্ড হবে। তিনি, ফিন অ্যালেন। নিউজ়িল্যান্ডের ক্রিকেটারকে ২ কোটি টাকায় কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব কিছু ঠিকঠাক চললে ১৭ মার্চ এই ইডেনেই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়বেন অ্যালেন।

বুধবার যেন আইপিএলের মহড়াই সেরে রাখলেন। ১৯ বলে হাফসেঞ্চুরি। ৩৩ বলে সেঞ্চুরি। ইডেন গার্ডেন্সে ইতিহাস গড়লেন কিউয়ি তারকা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন অ্যালেন। ভেঙে দিলেন ক্রিস গেলের রেকর্ড। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ইউনিভার্স বস। সেই রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন। টি-২০ ফর্ম্যাটে এটা নিউজ়িল্যান্ডেরও দ্রুততম সেঞ্চুরি। গ্লেন ফিলিপ্সের ৪৬ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন।

মার্কো জানসেন যখন নিউজ়িল্যান্ড ইনিংসের ১৩তম ওভারে বল করতে এলেন, ম্যাচ জেতার জন্য ২১ রান প্রয়োজন ছিল ব্ল্যাক ক্যাপস শিবিরের। পরের পাঁচ বলে অ্যালেন মারলেন - চার, চার, ছয়, ছয় ও চার। ম্যাচ টাই থাকা অবস্থায় সেঞ্চুরির জন্য চার রান বাকি ছিল অ্যালেনের। লং অফ দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি ও জয় - জোড়া উপহার দিলেন অ্যালেন।

যোগ্য সঙ্গত করলেন টিম সিফার্ট। ৩৩ বলে ৫৮ রান করলেন। দুই ওপেনার ৫৫ বলে ১১৭ রান তুলে ম্যাচের দেওয়াল লিখে দিয়েছিলেন। হোলির ইডেনে মিউজিক সিস্টেমে বাজল 'রং বরষে...'। ঊনচল্লিশ হাজার চার জন দর্শক চেটেপুটে উপভোগ করলেন টি-২০ ক্রিকেটের বিনোদন। আর দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে ট্রফির স্বপ্ন দেখা শুরু করে দিলেন মিচেল স্যান্টনাররা।

৪৩ বল বাকি থাকতে, মাত্র ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান তাড়া করে দিল নিউজ়িল্যান্ড। সেই সঙ্গে প্রোটিয়াদের বিদায় ঘটিয়ে দিল বিশ্বকাপ থেকে। গত বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা ফের হারল নক আউট পর্বে। ফের যেন তাদের গায়ে চোকার্স তকমা সেঁটে বসল।

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Harshit Rana: আইপিএলের মাঝেই চোট থেকে ফেরার সফর শুরু করে দিলেন কেকেআরের তারকা ক্রিকেটার, কবে ঘটাবেন কামব্যাক?
আইপিএলের মাঝেই চোট থেকে ফেরার সফর শুরু করে দিলেন কেকেআরের তারকা ক্রিকেটার, কবে ঘটাবেন কামব্যাক?
KKR vs LSG: আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
IPL 2026: 'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
IPL 2026: আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget