এক্সপ্লোর

IND vs ENG: কুড়ির ফর্ম্য়াটে ভারত-ইংল্যান্ড মহারণে কারা এগিয়ে? ইতিহাস কী বলছে?

T20 World Cup 2026: এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ২৯ বার ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ১৭ বার ভারত জয় ছিনিয়ে নিয়েছে। ১২ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করার পর সুপার এইটে এসে ধাক্কা খেতে হয়েছিল ভারতীয় দলকে। সুপার এইটে প্রথম ম্য়াচেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নাকানিচোবানি খেতে হয়েছিল। ম্যাচ হারের ফলে পরের দুটো ম্য়াচ ডু অর ডাই হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার জন্য়। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেছিল সূর্যকুমার যাদবের দল। অন্য়দিকে সুপার এইটে অন্য গ্রুপে তিন ম্য়াচে তিনটিই জিতে সেমিতে জায়গা করে নিয়েছিল হ্যারি ব্রুকের দল। ওয়াংখেড়ে ভারতের ঘরের মাঠ হলেও চলতি টুর্নামেন্টে পারফরম্য়ান্সের নিরিখে কিন্তু ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে এই ম্য়াচে। এক নজরে দেখে নেওয়া যাক মুখোমুখি মহারণে দু দলের মধ্য়ে কে বেশিবার বাজিমাত করেছে ----

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ২৯ বার ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ১৭ বার ভারত জয় ছিনিয়ে নিয়েছে। ১২ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মোট পাঁচবার দুটো দল মুখােমুখি হয়েছে। তার মধ্যে ৩ বার জিতেছে ভারত ও দু বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড শিবির। অর্থাৎ ভারত কিন্তু পরিসংখ্যানের দিক থেকে ধরতে গেলে এগিয়েই রয়েছে ইংল্যান্ডের তুলনায়।

ভারতীয় দলে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনের আসায় ভারসাম্য বেড়েছে। কেরলের ব্যাটার শেষ দুটো ম্যাচেই রান করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তো ইডেনে ম্য়াচ জেতানো অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে রেকর্ড রান তাড়া করিয়ে জিতিয়েছেন। অভিষেকের ফর্ম যদিও চিন্তার বিষয়, তবে গম্ভীর এই ম্য়াচে একাদশ বদলের পথে হাঁটবেন না, তা বলাই যায়। এছাড়া মিডল অর্ডারে সূর্যকুমার, তিলক, ঈশানরা রয়েছেন। চলতি টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক ক্যাপ্টেন নিজেই। বাকি দুজনও নিজেদের অবদান রাখছেন। 

ভারতের স্পিন বোলিং কিছুটা চিন্তার কারণ হতে পারে। বিশ্বের ১ নম্বর বোলার বরুণ চক্রবর্তী সুপার এইটে প্রচুর রান খরচ করেছেন। শুধুমাত্র বুমরা ও অর্শদীপ ছাড়া সেভাবে খেলার রং বদলে দেওয়ার মত বোলার নেই। হার্দিকের বল হাতে ধারাবাহিকতার অভাব রয়েছে। 

অন্য়দিকে ইংল্যান্ড শিবিরে ব্যাটিং মূলত নির্ভর করছে হ্যারি ব্রুকের ওপর। তিনি ধারাবাহিক রান করে যাচ্ছেন টুর্নামেন্টে। তবে উইল জ্যাকসের অলরাউন্ড পারফরম্য়ান্সের প্রশংসা করতেই হয়। মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলার সুবাদে ওয়াংখেড়ের পিচ সম্পর্কে ভালভাবে অবগত জ্যাকস। আগের ম্য়াচে রেহান আহমেদও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs CSK Live Score: চেন্নাই বোর্ডে তুলল ১৯২/৫, প্রথম জয়ের দরজা খুলতে পারবে নাইটরা?
চেন্নাই বোর্ডে তুলল ১৯২/৫, প্রথম জয়ের দরজা খুলতে পারবে নাইটরা?
KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
Shane Warne: ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
Gautam Gambhir: চুক্তি পুনর্নবীকরণের লক্ষ্যে কোচ গম্ভীর, প্রশ্নচিহ্ন ভারতীয় অধিনায়ক সূর্যকুমারের ভবিষ্যৎ ঘিরে
চুক্তি পুনর্নবীকরণের লক্ষ্যে কোচ গম্ভীর, প্রশ্নচিহ্ন ভারতীয় অধিনায়ক সূর্যকুমারের ভবিষ্যৎ ঘিরে
Advertisement

ভিডিও

Kolkata News: বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
Oh! Calcutta: পয়লা বৈশাখে নতুন খাবারের পসরা সাজিয়ে হাজির ওহ ক্যালকাটা, একঝলকে দেখে নিন মেনুতে কী কী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০৪.২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০৪.২০২৬) পর্ব ১:
GhantaKhanek Sange Suman(১২.০৪.২৬): নিভল 'আশা'র আলো, সঙ্গীতজগতে শোকের অন্ধকার | ফিরে দেখা একান্ত সাক্ষাৎকার | Asha Bhosle
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
RailOne App Discounts : এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Embed widget