এক্সপ্লোর

T20 World Cup 2026: রাদারফোর্ডের অর্ধশতরানের পর স্পিনারদের দাপট, ইংল্যান্ডকে ৩০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ়

West Indies vs England: ৭৬ রানের ইনিংস খেলে এই ম্যাচের সেরা নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজ়ের শারফেন রাদারফোর্ড।

মুম্বই: গত ম্যাচে নেপালের বিরুদ্ধে বল হাতে দুরন্ত শেষ ওভার করে দলকে জিতিয়েছিলেন স্যাম কারান। তবে বুধবার ওয়াংখেড়েতে ব্যাট হাতে তিনি পারলেন। ৪৩ রানের ইনিংসে লড়াই করলেন বটে, তা সত্ত্বেও ইংল্যান্ডকে হারতেই হল। ৩০ রানে ইংরেজদের হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ় (England vs West Indies)। ক্যারিবিয়ান দলের জয়ের নায়ক শারফেন রাদারফোর্ড (Sherfane Rutherford) এবং দলের স্পিনাররা। গুদাকেশ মোতি (Gudakesh Motie), রস্টন চেজ় এবং আকিল হোসেনের স্পিন ত্রয়ী মোট ছয়টি উইকেট। 

এদিন ইংল্যান্ড টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই ওয়েস্ট ইন্ডিজ় ওপেনার শাই হোপ এবং ব্র্যান্ডন কিং প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরে যাওয়ায় বেশ চাপেই পড়ে যায় ক্যারিবিয়ান দল। তিনে নামা শিমরন হেটমায়ার এবং রস্টন চেজ় দলের ইনিংসকে স্থিরতা প্রদান করেন। পাওয়ার প্লে শেষের আগেই ওয়েস্ট ইন্ডিজ় ৫০ রানের গণ্ডিও পার করে ফেলে। তবে তারপরেই জেমি ওভারটনের বলে ২৩ রানে সাজঘরে ফেরেন হেটমায়ার। চেজ়কে ভাল ছন্দে দেখালেও তিনি আদিল রশিদ ভেল্কিতে পা দেন। ৩৪ রানে আউট হতে হয় তাঁকে।

এমন পরিস্থিতিতে দলকে বড় রানে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসে পড়ে রাদারফোর্ডের কাঁধে। বিশ্বকাপের আগে এসএ টি-২০তে বারংবার প্রোটিয়া ক্যাপিটালসের হয়ে এই কাজটাই করতে দেখা গিয়েছিল তাঁকে। এদিনও রাদারফোর্ড নিজের দক্ষতা প্রমাণ করলেন। হাঁকালেন অর্ধশতরান। রভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডারের সঙ্গে রাদারফোর্ড নাগাড়ে দুইটি ৫০ রানের পার্টনারশিপও গড়েন। শেষের দিকে হোল্ডারও গুরুত্বপূর্ণ ৩৩ রান যোগ করেন। রাদারফোর্ড ৭৬ রানে অপরাজিত থাকেন। ছয় উইকেটে ১৯৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ়।

১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট এবং জস বাটলার শুরুটা ভালই করেন। পাওয়ার প্লেতেই ৬৭ রান যোগ করে ইংল্যান্ড। তবে সল্ট ৩০ ও বাটলার ২১ রানে আউট হন। জেকব বেথেলও দুই ওপেনারের মতো শুরুটা ভাল করেও অর্ধশতরান করতে পারেননি। ৩৩ রানে তাঁকে ফেরান মোতি। এই থেকেই তাঁর ইংল্যান্ড ব্যাটিং অর্ডারে ধস নামানো শুরু। তাঁর বলেই একে একে টম ব্যান্টন (২), হ্যারি ব্রুকরাও (১৭) সাজঘরে ফেরেন।

মিডল অর্ডারে এই ধস সত্ত্বেও স্যাম কারান চেষ্টা করেছিলেন। বেশ কয়েকটি সুন্দর শটও খেলেন তিনি। তবে অপরপক্ষে কেউ তাঁকে সঙ্গ দেননি। ৪৩ রানে অপরাজিতই থেকে যান কারান। এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ড ১৬৬ রানে অল আউট হয়ে যায়। মোতির তিন উইকেটের পাশাপাশি চেজ় দুই এবং আকিল হোসেন একটি উইকেট নিয়ে দলের জয় সুনিশ্চিত করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Match Fixing: ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া, নির্বাসিত হলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার
ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া, নির্বাসিত হলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার
Kuldeep Yadav: বিশ্বজয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ যাদব, পাহাড়ের কোলে হচ্ছে অনুষ্ঠান
বিশ্বজয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ যাদব, পাহাড়ের কোলে হচ্ছে অনুষ্ঠান
Sachin Tendulkar: নির্বাচকরা তাঁকেও ছেঁটে ফেলার পরিকল্পনা করছিলেন, গুরুত্ব কমছে বুঝেই কি অবসর নেন সচিন?
নির্বাচকরা তাঁকেও ছেঁটে ফেলার পরিকল্পনা করছিলেন, গুরুত্ব কমছে বুঝেই কি অবসর নেন সচিন?
Suryakumar Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই নিজের পরবর্তী লক্ষ্যস্থির করে ফেলেছেন, কী বলছেন সূর্যকুমার?
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই নিজের পরবর্তী লক্ষ্যস্থির করে ফেলেছেন, কী বলছেন সূর্যকুমার?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget