এক্সপ্লোর

PAK vs SL: আজ মরণ-বাঁচন লড়াই পাকিস্তানের, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে শেষ চারে কোন দল?

T20 World Cup 2026: বৃষ্টিতে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে যাবে না তো? যদি বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়, আশা থাকবে পাকিস্তানের? কী বলছে নিয়ম?

পাল্লেকেলে: সম্ভাবনা খুবই ক্ষীণ। তবু, খাতায়-কলমে এখনও বেঁচে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। সুপার এইটে পাকিস্তানের ম্যাচ বাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজ, শনিবার সেই ম্যাচ। শুক্রবার ইংল্যান্ড নিউজ়িল্যান্ডকে হারিয়ে দেওয়ায় দরজা এখনও বন্ধ হয়ে যায়নি পাকিস্তানের জন্য। শর্ত শুধু একটাই, বিরাট ব্যবধানে আজ জিততে হবে সলমন আলি আঘাদের।

কিন্তু সেই লড়াইয়ের সুযোগ পাবে পাকিস্তান? বৃষ্টিতে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে যাবে না তো? যদি বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়, আশা থাকবে পাকিস্তানের? কী বলছে নিয়ম?

ঘটনা হচ্ছে, শনিবার পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ পাল্লেকেলেতে। দিনের আকাশ মূলত পরিষ্কারই থাকার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রাতের দিকে পাল্লেকেলের আকাশে মেঘ থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫ শতাংশ। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়। তখন আর বৃষ্টির সম্ভাবনা নেই।

যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়? কোন দল যাবে সেমিফাইনালে?

পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ড সুপার এইটের ম্যাচ এমনিতেই বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। পাকিস্তান তাদের পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়। তাদের ঝুলিতে এক পয়েন্ট। অন্যদিকে, নিউজ়িল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোর ৩ পয়েন্টে রয়েছে। শনিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে গেলে এক পয়েন্ট করে পাবে দুই দল । সেক্ষেত্রে ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে পাকিস্তান। ইংল্যান্ডের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে নিউজ়িল্যান্ড ।

নিউজ়িল্যান্ডের নেট রান রেট (১.৩৯০) আপাতত গ্রুপ ২-এ সবার থেকে বেশি। তাই পাকিস্তানকে শুধু শ্রীলঙ্কাকে হারালেই চলবে না হারাতে হবে বড় ব্যবধানে। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্য়াট করলে আঘাদের শ্রীলঙ্কাকে ৬৮ রানের বিরাট ব্যবধানে হারাতে হবে । আর যদি পাকিস্তান রান তাড়া করতে নামে, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানকে ১৩ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হবে ।     

তবে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের এই আশা জিইয়ে রাখার জন্য় আঘারা কিন্তু রেহান আমেদ আর উইল জ্য়াকস ধন্যবাদ দেবেন। ম্যাচের ৩৭ ওভার খেলা হওয়ার পর সেই আশা ক্রমশই ফিকে হয়ে আসছিল। মনে হচ্ছিল নিউজ়িল্যান্ড ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে ঠিক তখনই জ্বলে উঠলেন উইল জ্যাকস এবং রেহান আমেদ ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget