এক্সপ্লোর

T20 World Cup 2026: আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে

Australia Cricket Team: চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার অনুশীলনের সময়ই কুঁচকিতে চোট পেয়েছিলেন মার্শ। সেই চোটের জেরেই তিনি আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারেননি।

কলম্বো: অস্ট্রেলিয়া তথা বিশ্বের বর্তমান প্রজন্মের সেরা ব্যাটারদের অন্যতম স্টিভ স্মিথ (Steve Smith)। ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন তিনি। টেস্টে নিয়মিত খেললেও বছরখানেক ধরে তিনি কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) স্মিথের খেলার বড় সম্ভাবনা তৈরি হল।

টি-টোয়েন্টি ক্রিকেটে স্মিথের দক্ষতা নিয়ে অতীতে প্রচুর প্রশ্ন উঠেছে। তবে এই মরশুমের বিগ ব্যাশ লিগে তিনি দুরন্ত ব্যাটিং করে সকল সমালোচনার জবাব দেন। ৫৯.৮ গড়ে স্মিথ ছয় ইনিংসে মোট ২৯৯ রান করেছিলেন, তাও আবার ১৬৭.৯৮ স্ট্রাইক রেটে। তারপরে অনেকেই আশা করছিলেন স্মিথ হয়তো শেষবেলায় অজ়িদের বিশ্বকাপে দলে ঢুকে পড়বেন। তা হয়নি। তবে ফের একবার স্মিথের বিশের বিশ্বকাপে অংশগ্রহণ করার আশা তৈরি হয়েছে। কিন্তু কীভাবে?

আসলে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) চোট পেয়েছেন। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার অনুশীলনের সময়ই কুঁচকিতে চোট পেয়েছিলেন মার্শ। সেই চোটের জেরেই তিনি আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারেননি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও জানানো হয়েছে কুঁচকিতে সরাসরি বল লাগায় মার্শ আহত হন এবং তিনি ঠিকভাবে হাঁটাচলাই করতে পারছেন না। স্ক্যানে দেখা গিয়েছে তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। মার্শকে বেশ খানিকটা সময় তাই বিশ্রামে থাকতে হবে এবং তারপরে শুরু হবে তাঁর রিহ্যাব। তিনি কতটা দ্রুত সুস্থ হচ্ছেন এবং ডাক্তাররা কী বলছেন, তার উপরেই মার্শের মাঠে ফেরার দিনক্ষণ নির্ভরশীল। 

মার্শের বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্টিভ স্মিথকে ব্যাকআপ হিসাবে ডেকে পাঠানো হয়েছে। তিনি দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছেন। মহাতারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার আপাতত দ্বীপরাষ্ট্রে থেকে সেখানকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবেন। মার্শের চোট যদি না সারে, তাহলে সেক্ষেত্রে স্মিথই দলে যোগ দেবেন এবং সেই সময় যাতে হঠাৎ করে বিশ্বকাপে মাঠে নামতে তাঁর সমস্যা না হয়, সেই কারণেই তাঁকে আগেভাগে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ইতিমধ্যেই প্যাট কামিন্স চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তার উপর যদি অধিনায়ক মার্শও না খেলতে পারেন, তাহলে তা নিঃসন্দেহেই অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে চলেছে। অবশ্য তাঁকে ছাড়াই আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের দোরগোড়ায় অজ়িরা। অস্ট্রিলিয়ার বিরুদ্ধে ১৮৩ রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখার সময় আইরিশদের স্কোর ১৬ ওভার শেষে আট উইকেটের বিনিময়ে ১১২ রান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget